চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীকে নিয়ে সিরিজে টিকে থাকার মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৫ উইকেটে হেরে শুরু করা মাহমুদউল্লাহর দল চব্বিশ ঘণ্টার মধ্যে আবারও নেমে পড়েছে মাঠে। শনিবারও টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান। বাবর আজমের পাকিস্তান জয়ী একাদশ অপরিবর্তিত থেকে নেমেছে।

অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদ, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মিঠুনকে বাইরে রেখে নেমেছে সফরকারীরা।

সৌম্য সরকার ব্যাট করবেন মিডল অর্ডারে। ওপেনিংয়ে তামিম ইকবাল। তার সঙ্গী তরুণ নাঈম শেখ। তিন পেসার শফিউল, মোস্তাফিজ ও আল-আমিন টিকে গেছেন একাদশে। স্পেশালিষ্ট স্পিনার কেবল আমিনুল বিপ্লব।

গত বুধবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে নামে টাইগারদের বহন করে নিয়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন তামিম-সৌম্যরা। সিরিজের শেষ টি-টুয়েন্টিও এ মাঠেই, ২৭ জানুয়ারি।

সিরিজ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে বাংলাদেশ দলকে। টিম হোটেল থেকে স্টেডিয়াম, চুন থেকে পান খসার যেন সুযোগ নেই!

Reneta

মারকুটে ক্রিকেটের সংস্করণ টি-টুয়েন্টিতে এপর্যন্ত ১১বার প্রতিপক্ষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। চলতি সিরিজের স্বাগতিকরা ৯টিতেই জিতেছে, বিপরীতে বাংলাদেশের হাসি কেবল দুম্যাচে। সেই দুটি জয় ২০১৫ আর ২০১৬ সালে।

২০১৬ বিশ্বকাপে শেষ দেখা। দীর্ঘ বিরতির পর এই সিরিজেই ফের পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামল বাংলাদেশ। এই ফরম্যাটের আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান শীর্ষে, টাইগাররা নয়ে।

বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি খেলতে গেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাঈমবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে: মির্জা ফখরুল

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT