উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া মেহেদি হাসান। অফুরন্ত স্বপ্ন নিয়ে মুক্ত পাখির মতো আকাশে উড়া একটি ছেলে। বন্ধুদের মাঝে সদা হাস্যোজ্জ্বল মেহেদি ভর্তি হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনের মাত্র তিন মাসের মাথায় হঠাৎ সে জানতে পারে শরীরে বাসা বেধেছে ক্যান্সারের জীবাণু। চারদিক অন্ধকার হতে শুরু করলো। চোখ বন্ধ করলেই যেন মৃত্যু তাকে ছুঁয়ে দেবে। অনিন্দ সুন্দর ধরণীর বুকে সে বাঁচতে চায়। চায় বুকভরা স্বপ্নগুলো পূরণ করতে।
ছেলেটির পুরো নাম মেহেদি হাসান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মেহেদী এখন সাইনোভিয়াল সারকোমা নামক ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। সহপাঠী, সিনিয়র-জুনিয়র, সামাজিক বিত্তবান সবার সাহায্যে মিলে যে টাকা জোগাড় হয়েছিলো এতদিন চিকিৎসা চলছিলো। কিন্তু তার ব্যয়বহুল চিকিৎসা শেষ করার জন্য প্রয়োজন আরো অন্তত ছয় লক্ষ টাকা। যা সবার সাহায্য ছাড়া মেহেদির নিম্নবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা একদম অসম্ভব। এ অবস্থায় পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বড়ভাই-সহপাঠী সবাই সাহায্যের আবেদন করেছে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
ইয়াসির আরাফাত(বড় ভাই)
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড একাউন্ট নং-২৭৩১০৫০৯০৩
ময়নামতি ব্রাঞ্চ,ক্যান্টনম্যান্ট,কুমিল্লা
বিকাশ-০১৭৬৫-৫৬৬৬১৬
রকেট- ০১৭৬৫-৫৬৬৬১৬২








