চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীন কাজের মেয়ে, নিশো গাড়ি চালক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
বিনোদন
A A

চিত্রনাট্যের দাবিতে কতো রকমের চরিত্রেই না অভিনয় করতে হলো আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হচ্ছেন গাড়ির ড্রাইভার আর গৃহপরিচারিকার চরিত্রে।

এমন দুটি ভিন্ন চরিত্রকে মুখ্য করে সম্প্রতি ‘ঘটনা সত্য’ নামের বিশেষ নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি ঈদ আয়োজনে দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, অন্য যে কোনোবারের তুলনায় এবারের ঈদ আয়োজন হবে আরো বেশি জমজমাট, এবং থাকবে তারকা নির্ভর সব অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে প্রচার হবে নিশো-মেহজাবীন জুটির ‘ঘটনা সত্য’।

নাটকের গল্পে দেখা যাবে, বিলকিছ ও মুকুল পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির ড্রাইভার। এরা সব সময় এটা সেটা চুরি করে, কাজে ফাঁকি দেয়, মিথ্যা বলে! এতে মালিক পক্ষ নানাভাবে হয়রানির শিকার হয়। শুধু তাই নয়, কাজের মেয়ে বিলকিছ বাজার থেকে সস্তা ও পঁচা সবজি কিনে আনে, ফ্রিজে রাখা খাবার এঁটো করে রাখে, বাসায় রাখা অন্যের কসমেটিকস নিজে ইচ্ছেমতো ব্যবহার করে, অপচয় করে।

অন্যদিকে মুকুলও মিথ্যা বলে, ডিউটি বাদ দিয়ে অন্যত্র যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে। ঘটনাক্রমে বিলকিছ ও মুকুলের সম্পর্ক প্রণয়ে রূপ নিলে সেটি মিষ্টি প্রেমের গল্প হয়ে ওঠে। যদিও এই মিষ্টি প্রেমের পরিণতি হয় ভয়ংকর বিষাদের।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পের শুরুটা মিথ্যা আর চুরি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রেমের গল্পে রূপ নেয়। গল্পটি ব্যতিক্রম, নিশো ভাই আর মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। একেবারে চরিত্র দুটির সঙ্গে তারা মিশে গেছেন। আশা করছি দর্শকরা কাজটি দেখে মুগ্ধ হবেন। পাবেন অন্য এক বার্তা।’

Reneta

আসছে ঈদুল আযহার অনুষ্ঠান মালায় চ্যানেল আইয়ে প্রচারের পর নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোঈদচ্যানেল আইনাটকনিশোমেহজাবীনমেহজাবীন চৌধুরীরুবেল হাসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT