চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর সঙ্গে উয়েফার সেরা তালিকায় সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে উয়েফার সেরা ফরোয়ার্ডের পুরষ্কার জয়ের দৌড়ে পাল্লা দেবেন মোহামেদ সালাহ। উয়েফার ঘোষিত সংক্ষিপ্ত তিনজনের তালিকায় নাম আছে বার্সেলোনা, জুভেন্টাস ও লিভারপুল তারকাদের। সেরা গোলকিপারের দৌড়ে আছেন সালাহ’র নতুন সতীর্থ ব্রাজিলের অ্যালিসন বেকার।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমে ১০ গোল করেন সালাহ। আসরের ফাইনালেও উঠেছিল তার দল লিভারপুল। কিন্তু ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় অল রেডরা।

টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে আগের আসরে শিরোপা জিতে সেরা ফরোয়ার্ডের পুরষ্কার জিতেছিলেন রোনালদো। এবার সর্বোচ্চ ১৫ গোল করেছেন তিনি। এর আগে ছয়বার এই পুরষ্কার পেয়েছেন পর্তুগিজ তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের গত শিরোপাটা রিয়ালের হয়ে জিতলেও এবার রোনালদোকে মাঠে দেখা যাবে জুভেন্টাসের জার্সি গায়ে। কয়েকদিন আগেই যে ইতালিতে পাড়ি জমিয়েছেন তিনি।

তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসি আছেন তিনে। এবার মাত্র ছয় গোল করেও তালিকায় ঠাই পেয়েছেন বার্সা সুপারস্টার। কোয়ার্টার ফাইনালে এএস রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা।

লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা গোলকিপারের তালিকায় জায়গা পেয়েছেন অ্যালিসন। রোমার হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে এবারই লিভারপুলে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার। অ্যালিসনের সঙ্গে এই ক্যাটাগরিতে অপর দুজন হলেন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও জুভেন্টাসের হয়ে অসাধারণ শেষ মৌসুম কাটিয়ে পিএসজিতে নাম লেখানো ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি বুফন।

Reneta

মিডফিল্ডের সেরা পুরষ্কারের জন্য তিনজনের তালিকায় আছেন রিয়ালের দুজন। টনি ক্রুজ ও লুকা মদ্রিচের সঙ্গে তৃতীয়জন হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। আর সেরা ডিফেন্ডার হওয়ার প্রতিযোগিতায় তিনজনই রিয়াল মাদ্রিদের। মার্সেলো ও সার্জিও রামোসের সঙ্গে নাম উঠেছে বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের।

গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত অংশ নেয়া ৩২টি দলের ৩২ জন কোচের ও ইউরোপের ৫৫জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হবেন সেরা পুরষ্কার বিজয়ী। চলতি মাসের ৩০ আগস্ট ২০১৮-১৯ মৌসুমের গ্রুপপর্বের ড্র’র দিন ঘোষিত হবে বিজয়ীদের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগমেসিরোনালদোলিড স্পোর্টসসালাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT