স্পোর্টস

মেসি-রোনালদোর লড়াইয়ের দিনক্ষণ পরিবর্তন

ফুটবল ম্যাচে মেসি ও রোনালদোসহ খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে মেসি, রোনালদোসহ খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগেই তিনটি ক্লাসিকো দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। এবারের অপেক্ষাটা স্প্যানিশ লিগের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ এল ক্লাসিকোর। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার আরেকটি চিরন্তন দ্বৈরথ দেখতে ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হবে আসছে ডিসেম্বরের শেষ পর্যন্ত।

নতুন করে এল ক্লাসিকোর দিনক্ষণ ঘোষণা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। পরিবর্তিত তারিখ অনুযায়ী ২০ ডিসেম্বরের বদলে ২৩ ডিসেম্বর মাঠে গড়াবে রিয়াল-বার্সার দ্বৈরথ।

যাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে সেই ম্যাচ।

মৌসুম শুরুর আগেই রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে স্প্যানিশ সুপার কাপ খোয়ানো বার্সা এরই মাঝে আছে দারুণ ফর্মে। প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল জড়ানো ভালভার্দের দল পয়েন্ট টেবিলের শীর্ষে। আর সমান ম্যাচে দুটি ড্র করে চার পয়েন্ট খোয়ানো রিয়াল আছে টেবিলের ছয়ে।

বিষয়:এল-ক্লাসিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…