চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি, রোনালদোর ক্লাবে ‘খেলবেন না’ নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল দুনিয়ার ‘সুপার-এজেন্ট’ বলে পরিচিত পিনি জাহাভি জানিয়েছেন, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ ক্লাবে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। পোলিশ সংবাদ মাধ্যম প্রিজিগল্যাড স্পোর্টওয়েকে তিনি বলেন, নেইমার এই দুজনের সঙ্গে একই দলে খেলতে পারেন না।

এই জাহাভিই নেইমারকে বিশ্বের সবচেয়ে দাবি ফুটবলার বানিয়ে বার্সা থেকে পিএসজিতে নিয়ে আসেন। সম্প্রতি গুঞ্জন ওঠে, তার মাধ্যমে নেইমার আবার অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন। একই সঙ্গে  বার্সায় ফেরার সম্ভাবনা যেমন শোনা যায়, তেমনি রিয়ালের সঙ্গেও তার নাম জড়িয়ে যায়।

কিন্তু জাহাভি বলছেন, ‘মেসির ছায়া থেকে বের হতেই নেইমার বার্সা ছেড়ে চলে আসেন।’ তিনি মনে করেন, বিশ্বসেরা তিন ফুটবলার একই ক্লাবে মানিয়ে নিতে পারবেন না। তাদের উচিত আলাদা-আলাদা ক্লাবে খেলা।

জাহাভির ভাষায়, ‘নেইমার তাই করেছিল, যা তাকে করতে হতো। এই মুহূর্তে মেসি, রোনালদো এবং নেইমারই ফুটবল সুপারস্টার। তারা এক ক্লাবে খেলতে পারেন না।’

‘বার্সায় নেইমার সবসময় দুই নম্বর ছিল। ফ্রি-কিক কিংবা পেনাল্টি নিতে সে দ্বিতীয় পছন্দ। সবকিছুতেই এমন,’ মন্তব্য করে জাহাভি বলেন, ‘সে স্পেনে এসেছিল একজন তরুণ হিসেবে। এখন বড় হয়েছে। বয়স ২৬। সেরা লিগে খেলতে আর আট থেকে ৯ বছর সময় পাবে। তার স্বাধীন হওয়া প্রয়োজন।’

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin4

সর্বশেষ

মণিশঙ্কর মুখোপাধ্যায়

‘চৌরঙ্গী’র লেখক শংকর আর নেই

ফেব্রুয়ারি ২০, ২০২৬

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT