চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-ফাতি জমল জুটি, উড়ল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

একজন নিজের সর্বোচ্চটা দিয়ে বার্সাকে সেরার আসনে আসীন রেখেছেন, আরেকজনকে ধরা হচ্ছে বার্সার ভবিষ্যৎ। সেই অভিজ্ঞ লিওনেল মেসি ও তরুণ আনসু ফাতির গোলে উড়ন্ত জয় দিয়ে লা লিগায় শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করেছে কাতালানরা।

রোববার রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোনাল্ড কোম্যান অধ্যায়ের শুরুতে ফাতি জোড়া ও মেসি একটি গোল করেছেন, বাকি গোলটি উপহার দিয়েছে অতিথিরা, নিজেরাই নিজেদের জালে জড়িয়ে।

চারটি গোলই এসেছে প্রথমার্ধে। ১৫ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জর্ডি আলবার থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফাতি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, বল বানিয়ে দিয়েছিলেন অধিনায়ক মেসি।

ম্যাচের ৩৫ মিনিটে স্পটকিকে আরেকদফা ব্যবধান বাড়ান মেসি। ফাতিকে ফাউল করেছিল অতিথিরা। বিরতির আগে আগে মেসি ক্রস থেকে নিজেদের জাল রক্ষা করতে যেয়ে উল্টো জালে বল জড়িয়ে দেন পাউ তোরেস।

দ্বিতীয়ার্ধে ফিরে অবশ্য আর গোল আদায় করতে পারেনি বার্সা। তবে প্রতিপক্ষ গোল পোস্টের সামনে বারবার ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন মেসি। কখনও বার, কখনও কর্নারের বিনিময়ে তাকে আটকাতে পেরেছে অতিথিরা। অন্যদিকে গোল আদায় করতে পায়নি ভিয়ারিয়ালও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানফাতিবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT