চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারের মুখোমুখি সুয়ারেজ, বন্ধুত্ব ‘ভুলে’ যাবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
যখন তারা একসঙ্গে

যখন তারা একসঙ্গে

কাতার বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই জমে উঠেছে। শীর্ষের ব্রাজিল ধরাছোঁয়ার বাইরে। বাকিদের মধ্যে বেশ জমেছে বিশ্বকাপের টিকেট কাটার লড়াই। চলতি সপ্তাহে বড় কিছু ম্যাচ আছে। লুইস সুয়ারেজের উরুগুয়ে দুই বন্ধু মেসি ও নেইমারের মুখোমুখি হবে পরপর। যে ম্যাচের আগে সুয়ারেজ বলেই দিলেন, মাঠে ‘ভুলে’ যাবেন বন্ধুত্ব!

বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৩০ মিনিটে অতিথি হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। লিওনেল মেসিদের ঘরে বুয়েন্স আয়ার্সের রিও ডে লা প্লাটায় নামবেন সুয়ারেজরা।

উরুগুইয়ানদের পরের ম্যাচ ব্রাজিলের মাটিতে। নর্দার্ন ব্রাজিলের মানাউসে নেইমারদের মুখোমুখি হবেন সুয়ারেজরা। ম্যাচ ১৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায়। তার আগে রোববার মধ্যরাতে, ৩টায় কলম্বিয়ার মাঠে নামবে সেলেসাওরা।

Banglabid

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ফর্মে থাকা সুয়ারেজকে জাতীয় দলের দায়িত্বেও অগ্রগামী থাকতে হবে। বিশেষ করে বড় দুই ম্যাচে তো দল অনেকটাই নির্ভর করবে তার অভিজ্ঞতার উপর।

বার্সায় খেলার সময় মেসি-নেইমারের সঙ্গে মাঠে ও মাঠের বাইরে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে সুয়ারেজের। তিনজনই ক্লাব বদলে ফেললেও বন্ধুত্বটা অক্ষত আছে। এখনও ছুটি কাটানোর সুযোগ হলেই তাদের একসঙ্গে দেখা যায় পরিবারসহ।

মাঠে কেউ কাউকে একবিন্দু ছাড় দেবেন না সেটা জানাই, সুয়ারেজ খুশিও বন্ধু মেসি-নেইমারদের সঙ্গে দেখা হতে চলেছে বলে। আবার কিক অফের বাঁশি বাজার পর শুধু জয়ের ভাবনা থাকবে সেটাও মনে করিয়ে দিলেন আরেকবার।

Reneta

‘অবশ্যই, আবারও দেখা হতে চলেছে, মেসি ও নেইমারের মতো বন্ধুর মুখোমুখি হওয়াটা সবসময়ই অসাধারণ, বিশেষ কিছুও। কিন্তু মাঠে, যখন আমরা নিজ নিজ দলের হয়ে লড়ব, আমার বিশ্বাস তখন বন্ধুত্বের কোনো বিষয় থাকবে না, আমরা প্রত্যেকেই জিততে চাইব।’

ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা এসেছে একদিন আগে। সুয়ারেজ গর্বিত, এই ৩৪ বছর বয়সেও তাতে স্থান করে নিতে পেরে।

লাতিন টেবিলের অবস্থা এই মুহূর্তে এমন। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ১৯ পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৬ পয়েন্টের ইকুয়েডর তিনে, সমান ম্যাচে সমান পয়েন্টের উরুগুয়ে গোলপার্থক্যে আছে চারে। পাঁচে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকাতার বিশ্বকাপ-2022নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে পাঁচ মন্ত্র অনুসরণ করেন ‘বাহুবলী’র পরিচালক

পরবর্তী

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলেন আদালত

পরবর্তী

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলেন আদালত

মুজিবনগর দিবস

মুজিবনগরে স্থলবন্দর স্থাপন করায় এলাকাবাসীর উচ্ছাস

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT