চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি নতুন চুক্তির অধীনেই খেলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল ক্লাবের প্রেস কনফারেন্সে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরফের পানি গলছে! অন্তত জোসেপ মারিয়া বার্তেমেউয়ের দাবি সেরকমই। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ জেতানো জোড়া গোলের পর সমর্থকদের দাবি, ‘যে করেই হোক মেসিকে ধরে রাখা চাই।’ বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার যে গুঞ্জন চলছে লিওনেল মেসিকে ঘিরে, তারই প্রেক্ষিতে আবারও মুখ খুললেন বার্সা সভাপতি। জানালেন, মেসি বার্সাতেই থাকছেন। নতুন চুক্তির অধীনেই খেলছে।

নতুন চুক্তিতে ২০২২ পর্যন্ত বার্সাতে থাকার কথা থাকলেও মেসি এখনও সেই চুক্তিতে স্বাক্ষর করেননি। তার উপর বিগত কয়েকসপ্তাহ ধরে জোর গুঞ্জন, কাতালানদের ছেড়ে যেতে এখনও বদ্ধপরিকর আর্জেন্টাইন অধিনায়ক। খেলতে পারেন সাবেক গুরুর অধীনে ম্যানসিটিতেও।

চুক্তিতে স্বাক্ষর করে ক্লাব কর্তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলার যে রীতি, এখন পর্যন্ত নতুন চুক্তিতে না আসায় সেই ছবি তোলেননি মেসি। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি মেসির বাবার স্বাক্ষরকেই মেসির স্বাক্ষর বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বার্সা!

এসব বিষয় নিয়েই ‘এইট টিভি’র এক টকশোতে মুখ খুলেছেন ক্লাব সভাপতি বার্তেমেউ। জানিয়েছেন, মেসি ইতিমধ্যেই নতুন চুক্তির অধীনে খেলা শুরু করেছে। শিগগিরই গণমাধ্যমের সামনে আসবেন নতুন চুক্তিতে স্বাক্ষর করে হাসি-মুখে ছবি তোলার সময়টিও।

‘চলতি বছরের শেষেই আমরা মেসিকে নিয়ে সবার সামনে ছবি তুলতে আসবো। মেসির বাবা ইতিমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার হাতেই কিন্তু মেসির সমস্ত ইমেজ স্বত্ব। আর মেসি নতুন চুক্তির অধীনেই খেলা শুরু করেছে।’

মেসির পাশাপাশি ইনিয়েস্তাকে নিয়েও কথা বলতে হয়েছে বার্তেমেউকে। চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডারের। কিন্তু নতুন চুক্তির ব্যাপারে একদমই মুখ খুলছেন না ইনিয়েস্তা। বার্সাতে থাকার ব্যাপারে কোন ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না তার থেকে।

Reneta

‘ইনিয়েস্তার সঙ্গে চুক্তিতে আসা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে মানুষটা ইনিয়েস্তা। সে তার মন মত খেলা এবং সিদ্ধান্তটা নেওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তারপরও আমরা তার সমস্ত ইচ্ছার প্রতি সম্মান জানাই।’ ইনিয়েস্তার ঝুলে থাকা চুক্তি নিয়ে এভাবেই সাফাই দেন বার্তেমেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT