চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি ঠিক মতো হেডও করতে পারে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সর্বকালের সেরা ফুটবলার কে? আর্জেন্টাইন ডিয়েগো ম্যারাডোনা, নাকি ব্রাজিলিয়ান পেলে?

ফুটবলের দুই কিংবদন্তিকে এমন প্রশ্ন করলে তেলেবেগুনে জ্বলে ওঠেন দুজনেই। নিজেকেই সেরা দাবি করেন ম্যারাডোনা ও পেলে। কিন্তু সময় বদলায়। সেই সময়ের বাঁকেই এবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যারাডোনাকেই সেরা মানলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তবে সেটা নিজের সঙ্গে নয়, বর্তমানের অন্যতম সেরা লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির তুলনায়!

ব্রাজিলিয়ান পত্রিকা ফোলহা দে সাও পাওলোকে সাক্ষাৎকার দিতে বসেছিলেন পেলে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় মেসিকে সর্বকালের সেরা মনে করেন কিনা?

জবাবে চমকই দিয়েছেন পেলে। দীর্ঘ সময় ধরে ম্যারাডোনার সঙ্গে তার বৈরিতার চিত্রটা পাল্টে গেল তখন এক নিমিষেই, ‘কীভাবে আপনি দুজনের মধ্যে তুলনা টানবেন? যখন দেখবেন একজন ফুটবলার মাথা, ডান-বাম দুই পায়েই বল মারতে জানে, আরেকজন কিনা খালি এক পায়েই মারতে পারে। সে তো হেডও ঠিকমতো করতে পারে না!’

‘আমি যতটুকু জানি ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন। সে কী মেসির চেয়ে সেরা? আমি বলবো অবশ্যই সে মেসির চেয়ে সেরা।’

সাক্ষাৎকারে নেইমারকে নিয়েও কথা বলেছেন পেলে। উত্তরসূরির মাঠে গড়াগড়ি ও অতি-নাটুকেপনা নিয়ে প্রকাশ করেছেন বিরক্তিও।

Reneta

‘নেইমার মাঠের বাইরে কী করে সেটা নিয়ে কথা বলা বেশ কঠিন। আমি তার সঙ্গে কথা বলেছি। বলেছি ফুটবল নিয়ে থাকতে। আমি তার সঙ্গে দুবার ইউরোপে গেছি। তাকে বলেছি, সৃষ্টিকর্তা তোমাকে প্রতিভা দিয়েছেন তার মানে এই নয় যে তুমি একে কঠিন করে তুলবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপেলেমেসি-ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT