চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-কাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মেসি বাঁ পা দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিচ্ছু হয়নি। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতেনি। ম্যারাডোনা আবার মাঠেও নামেননি। মেসি নামের লোকটা কেবল লাতিন আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে ২১তম গোল করেছেন। আর তার দলকে বিশ্বকাপে নিয়ে গেছেন। আসলেই তো আহামরি কোনও ঘটনা নয়। এ রাত কেবল কয়েকটি স্বস্তির নিশ্বাস পড়ার রাত।

‘মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ খেলবে না,’ এই বাক্যটি এতদিন ধরে কতটা নির্মম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা চায়ের দোকানে ঘুরছিল, তা শুধু তারাই জানেন যারা বিশ্বকাপ এলে বাড়িতে আসর বসান। যারা বিশ্বকাপ এলে শহরের ওই কোনায় কিংবা রাস্তার বড় গাছটায় আকাশী-নীল পতাকা ওড়ান।

শেষ পর্যন্ত মেসি ওই নির্মমতাকে হাওয়া করে দিলেন বাঁ পায়ের খেলে। জাদুকরী পা দিয়ে তিনটি গোল করে দলকে নিয়ে গেলেন বিশ্বকাপে।

মেসি ও অন্য খেলোয়াড়রা ফুটবল খেলছেন, বিশ্বকাপের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন ড্রয়ে শেষ রাউন্ডের আগে ষষ্ঠ স্থানে থাকা আর্জেন্টিনা ছিল ভীষণ শঙ্কায়। ম্যাচটি আবার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৫০ মিটার উঁচুতে। যেখানে ২০০১ সালের পর জেতেনি আর্জেন্টিনা। ভৌগোলিক এই জটিলতার সঙ্গে চাপ পাহাড়সমান। একটি হার কিংবা ‘ড্র’ই সব শেষ করে দিত পারতো। কিচ্ছু হয়নি। আবার নতুন করে শুরু করেছেন মেসি। সামনে বিশ্বকাপ!



ম্যাচের স্কোরলাইন (৩-১) বোঝাতে পারছে না, লড়াইটা কেমন হয়েছে। বেনোদেত্তিকে সামনে রেখে নিচে ছিলেন ডি মারিয়া আর মেসি। মারিয়া গোটা ম্যাচেই মেসিকে সমানতালে বল তুলে দিয়েছেন। প্রথম দুটি গোলে তার সরাসরি অবদান। এই রাতের পর হিগুয়েন নামের কোনও এক স্ট্রাইকারকে ভুলে যাওয়া যাবে, কিন্তু একজন আর্জেন্টাইন সমর্থক ডি মারিয়া নামের এক উইঙ্গারকে ভুলতে পারবেন না।

ইকুয়েডর বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল। ৫৫ শতাংশ ছিল তাদের দখলে। দ্বিতীয়ার্ধে ভালো আক্রমণও গড়ে তারা। গোলের দিকে মোট ৯টি শট নিতে সক্ষম হয় দলটি।  আর্জেন্টিনা নিয়েছে ১৩টি। তার মধ্যে মেসির পা থেকে ৮টি!

বিশ্বকাপ বাছাইপর্বে ২১তম গোল করার রেকর্ডটি মেসি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দ্বিতীয় ফুটবলার হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন উরুগুয়ের সুয়ারেজ।

মেসি বিশ্বকাপ ফুটবল ম্যাচে গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে মেসির তিন গোল:

১২তম মিনিট: বক্সের ঠিক সামনে থেকে বল ধরে ডি মারিয়াকে ছাড়েন ফুটবল জাদুকর। মারিয়া তিন পা এগিয়ে কাটব্যাক করে ফের মেসিকে বল দেন। দুই পাশে দুই ডিফেন্ডার। সামনে গোলরক্ষক। বল ডান পায়ের পজিশনে। মেসি ব্যবহার করলেন তার ‘ঈশ্বরপ্রদত্ত’ ওই বাম পা। টোকা দিয়ে খুঁজে নিলেন জাল।

২০তম মিনিট: বক্সের অনেকটা বাইরে থেকে মেসিকে বল দেন ডি মারিয়া। ভিড়ের ভেতর থেকে পাশ কাটিয়ে মেসি আগে উঠে যান। সামনে গোলরক্ষক। পাশে তিনজন। এবারও সেই বাঁ পা। প্রথম পোস্ট দিয়ে জোরালো শট। একটু তুলে মারেন। গোলরক্ষক মাটিকামড়ানো পাস ভেবে ডাইভ দিতে চেয়েছিলেন। বল জালে জড়ায় তার মাথার উপর দিয়ে।

৬২তম মিনিট:  মাঝ মাঠের একটু উপর থেকে পেরেজ বল দেন। এবার একটু দূর থেকে শট নেন। অবদান ওই বাঁ পায়ের। সঙ্গে লেগে ছিলেন তিনজন। আগুয়ান মেসি বল কাট করে হালকা বাঁদিকে সরে যান। প্রতিপক্ষ ডিফেন্ডার হাত দিয়ে ফেলে দেয়ার আগেই বল তুলে মারেন। গোলমুখ ছোট করতে রক্ষক একটু সামনে ছিলেন। তাতে কাজ হয়নি। মেসির তুলে দেয়া বল তার মাথার উপর দিয়ে জালে জড়ায়। ইকুয়েডর গোলরক্ষক সামনে পজিশন নেয়ায় বল টাচও করতে পারেননি!

ট্যাগ: বিশ্বকাপ বাছাই পর্বমেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনের দুঃখে অবসরে রোবেন

পরবর্তী

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র সই, তবে এখনই নয় স্বাধীনতা

পরবর্তী
কাতালোনিয়া স্বাধীনতার জন্য বড় ধরনের প্রতিবাদ ও সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র সই, তবে এখনই নয় স্বাধীনতা

রোহিঙ্গা শিশুদের ছবি, ভবিষ্যত নিয়ে চিন্তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যত নিয়ে চিন্তা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT