চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘৬০০’র রাতে শিরোপার পথেই থাকল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাইলফলক ছুঁতে মাত্র এক গোল দরকার ছিল। ম্যাচের ২৬ মিনিটের মাথায় দর্শনীয় ফ্রি-কিকে সেই গোলটি পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের ৬০০তম ওই গোলেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এই জয়ে লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করল কাতালান জায়ান্টরা। তাতে অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৮-এ। ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে অ্যাটলেটিকোর ৬১। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে।

রোববার ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে নিজের সেরা শিষ্যদের নিয়েই রণকৌশল সাজান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে। মেসিকে আক্রমণের মধ্যভাগে রেখে দুই প্রান্তের দায়িত্ব দেন লুইস সুয়ারেজ ও ফিলিপে কৌতিনহোকে। কাতালান জায়ান্টদের নতুন এ আক্রমণ ত্রয়ী শুরু থেকেই চাপে রাখে রোজা ব্লাঙ্কোদের।

Banglabid

ম্যাচের ২১ মিনিটে বার্সার প্রথম সুযোগটি এনে দেন মেসি। তিন অ্যাটলেটিকো ডিফেন্ডারকে বোকা বানিয়ে আর্জেন্টাইন অধিনায়কের মাটি কামড়ানো শট আটকে যায় প্রতিপক্ষ গোলরক্ষক ইয়ান ওব্লাকের গ্লাভসে।

কিন্তু ২৬ মিনিটে মেসিকে আর রেকর্ড গড়া গোল থেকে বিরত রাখতে পারেননি ওব্লাক। ৩৫ গজ দূর থেকে ফুটবল জাদুকরের বাঁকানো ফ্রি-কিক অ্যাটলেটিকো গোলরক্ষকের আঙুলে বাতাস দিয়ে খুঁজে নেয় জাল। উল্লাসে ফেটে পড়ে ন্যু ক্যাম্পের উপচে পড়া গ্যালারি।

মেসির ক্যারিয়ারের ৬০০তম গোল এটি। যার ৫৩৯টি এসেছে বার্সার জার্সিতে। আর বাকি ৬১টি আর্জেন্টিনার হয়ে। সেখানে অ্যাটলেটিকোর বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে ২৮তম গোলটি পেলেন মেসি। সঙ্গে চলতি লিগে ২৪তম গোল ও সর্বোচ্চ।

Reneta

ম্যাচের ৩৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে উঠিয়ে আন্দ্রে গোমেজকে মাঠে পাঠান কোচ ভালভার্দে। কিন্তু এদিন মেসির সঙ্গে সমানতালে ছোটাছুটি করেছেন কৌতিনহো। অ্যাটলেটিকো শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন বেশ। ৩৪ ও ৩৮ মিনিটে দুবার এ ব্রাজিলিয়ানকে গোলবঞ্চিত করেছেন অতিথি গোলরক্ষক।

বিরতির তিন মিনিট আগে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল পিকের সামনে। ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বার্সা ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গেছে ক্রসবারের উপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে এনে বার্সার উপর চড়াও হয়ে খেলেছে অ্যাটলেটিকো। তবে ততটা ধার না থাকায় বার্সার অর্ধে গিয়ে আটকে গেছে প্রতিটি আক্রমণ। উল্টো ৭৯ মিনিটে মেসির শট থেকে বুস্কেটসের ভলি ওব্লাকের হাতে আটকে না গেলে ব্যবধান বাড়তে পারত। শেষদিকে বেশকিছু সুযোগ গোলে রূপ দিতে পারেনি বার্সা।

ম্যাচের ৮৬ মিনিটে অবশ্য গোল পেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু রেফারির অফসাইডের বাঁশিতে থেমে গেছে রোজা ব্লাঙ্কোদের উল্লাস। তাতে মেসির মাইলফলক ছোঁয়া একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় কাতালানদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাননীয় প্রধানমন্ত্রী, এ রক্তের দায় কে নেবে?

পরবর্তী

ম্যানসিটি ছুটছেই, আর্সেনালের হোঁচট

পরবর্তী

ম্যানসিটি ছুটছেই, আর্সেনালের হোঁচট

বই

যেভাবে মেলায় আসা বইয়ের ‘মান নির্ণয়’ করেছে বাংলা একাডেমি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT