লিওনেল মেসির হ্যাটট্রিকের কারণেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেলটিকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের ৩ মিনিটের মধ্যেই দলকে গোল এনে দেন মেসি। ২৭ মিনিটে আবারও গোল করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের সময় নেইমার ও ৫৯ মিনিটে ইনিয়েস্তা গোল করেন। এর ১ মিনিট বাদে নিজের ৩য় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
৭৫ ও ৮৮ মিনিটে ম্যাচের শেষ দু’টি গোল আসে সুয়ারেজের পা থেকে। চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচে পিএসজি’র সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। এফসি রোস্তোভের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
পিএসভি’র বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। খারাপ আবহাওয়ার কারণে ম্যানচেস্টার সিটি ও মনশেনগ্ল্যাডবাখের খেলাটি পরিত্যক্ত হয়।








