চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হুমকি মাথায় আছে ক্লপের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০১, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে রোমার কাছে হেরে যখন টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল বার্সেলোনা, সমর্থকদের ক্ষোভ কমাতে এগিয়ে আসতে হল লিওনেল মেসিকে। হুয়ান গাম্পার ট্রফি জিতে বার্সা অধিনায়ক ঘোষণা দিলেন, সামনের মৌসুমে যে করেই হোক ন্যু ক্যাম্পে আনা হবে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা!

মেসির দেয়া প্রতিশ্রুত শিরোপার খুব কাছে চলে এসেছে বার্সা। কেবল দুটো ধাপ পেরোতে পারলেই হাতে ধরা দেবে কাঙ্ক্ষিত ইউরোপ সেরার ট্রফিটি। টানা তিন মৌসুমের কোয়ার্টার ফাইনাল বাধা পেরনো গেছে। সামনে লিভারপুল আর আয়াক্স কিংবা টটেনহ্যাম নামক বৈতরণী। মেসি তার দেয়া কথা রক্ষা করতে যেসব চেষ্টা করবেন, সেটা নিয়েই এখন ভীষণ ভাবনায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ!

বুধবার ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সা-লিভারপুল। সেই ম্যাচ খেলতে বার্সেলোনাতে পৌঁছে গেছে ইংলিশ জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে অলরেডদের প্রধান ভাবনা থাকবে মেসিকে আটকানো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্লপ সেটা স্বীকারও করলেন। তবে একইসঙ্গে এটাও জানিয়ে দিতে ভুললেন না, বেশি বেশি মেসি ভাবনায় ডুবে থাকলে দলেরই সর্বনাশ!

‘আমরা কী খালি মেসিকে নিয়ে পড়ে থাকবো? কোনো কোনো সময় হয়তো তাকেই আটকাতে হবে। কিন্তু তাদের আরও বিশ্বমানের ১০জন খেলোয়াড় আছে যারা যেকোনো সময় খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে।’

তারপরই মৌসুম শুরুর আগে মেসির প্রতিশ্রুতি মনে করিয়ে দিলেন ক্লপ, ‘মৌসুম শুরুর আগে মেসি কাপটা (হুয়ান গাম্পার ট্রফি) তুলে ধরেই জানিয়ে দিয়েছিল, যেকোনো ভাবেই হোক সে চ্যাম্পিয়ন্স ট্রফি চায়। আমার কাছে সেই কথাটা এখন হুমকির মতো মনে হচ্ছে!’

‘তবে একইসঙ্গে মেসির এটাও জেনে রাখা ভালো আমরাও কিন্তু ফাইনালে উঠতে চাই!’

Reneta

বার্সাকে ঠেকাতে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে সঙ্গে লা লিগাতেও চোখ রেখেছিলেন ক্লপ। দেখেছেন জায়ান্টদের বিপক্ষে কীভাবে লড়াই করেছে রিয়াল সোসিয়েদাদ, লেভান্তের মতো দলগুলো। বুধবারের ম্যাচের আগে নিজের রক্ষণ সাজাতে সেই ম্যাচগুলোকে স্মরণে আনলেন লিভারপুলের জার্মান কোচ।

‘বুধবারের ম্যাচে ড্র খুব একটা খারাপ ফল বলা যাবে না। অনেক দল ন্যু ক্যাম্পে খেলতে আসে। তাদের একটা পরিকল্পনা থাকে। অনেক সময় তা কাজেও দেয়। আমরা সোসিয়েদাদ ম্যাচটা দেখেছি, তারা ভালো খেলেছে। লেভান্তে ভালো খেলেছে। দিন শেষে বার্সা অবশ্য জিতেছে তবে অনেক কষ্টে!’

তবে মেসিই নন, লিভারপুলের জন্য হুমকির কারণ হতে পারেন তাদেরই দুই সাবেক লুইস সুয়ারেজ ও ফিলিপে কৌতিনহো। বিশেষ করে কৌতিনহো। বার্সায় আসার আগে ক্লপের অন্যতম শিষ্য ছিলেন এ ব্রাজিলিয়ান। এখনো কৌতিনহোর অভাবটা বোধ করেন বলে সাবেক শিষ্যের প্রশংসা করেছেন লিভারপুল কোচ।

‘হ্যাঁ, আমরা এখনো ফিলের (কৌতিনহো) অভাবটা বোধ করি কারণ সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তার সঙ্গে কাজ করে আমার ভালোই লাগতো। তবে তাকে ছাড়াও কিন্তু আমরা ভালো করছি!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা-লিভারপুললিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT