সংবাদটি শুনলে লিওনেল মেসি কী করবেন তিনিই জানেন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তিনি চোখের মণি। অথচ তার জনপ্রিয়তা কিনা এখন ব্যবহার করা হচ্ছে মাদক পাচার করার ক্ষেত্রে!
মেসির পোস্টারের আড়ালে কোকেন পাচারের সময় তা আটক করেছে পেরু পুলিশ। বুধবার বেলজিয়ামের উদ্দেশ্যে পাচার করার সময় ৮৫ মিলিয়ন ডলার মূল্যের ১৪১৭ কেজি কোকেন আটক করা হয়।
এর মধ্যে ১২৮৮ কেজি কোকেন লুকানো ছিল। বার্সেলোনার জার্সি পরা মেসির ওই পোস্টারে লেখা ছিলো ‘স্পেনের রাজা মেসি’।
পেরু পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন পুলিশের চোখ ফাঁকি দিতেই মেসির এই পোস্টার ব্যবহার করা হয়েছিল!
ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার লোগোও ছিল প্যাকেটগুলোতে। এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পেরুর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।








