চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পেছনেই চার বছরে বার্সার খরচ ৫ হাজার ৭০২ কোটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বছরে যা আয় তার ৭৫ শতাংশই খেলোয়াড়দের বেতন দিতে খরচ হয়ে যায়, ২০২০ সালের আর্থিক প্রতিবেদনে এমন দেখিয়েছে বার্সেলোনা। কোন খেলোয়াড় কত বেতন পান সেটার হিসাব না দিলেও অধিকাংশই যে মূল তারকা লিওনেল মেসির পেছনে খরচ হয়, সেটা কম-বেশি সবারই জানা।

আর্জেন্টাইন তারকার বেতনের সেই হিসাব সামনে এনেছে স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো। চোখ কপালে ওঠানোর মতো অর্থের অঙ্কের সঙ্গে বার্সার আর্থিক দুরবস্থার পেছনের কারণ যে অনেকটা মেসি, সেটাই ইঙ্গিত করেছে এল মুন্ডো।

২০১৭ সালের নভেম্বরে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে বসেছিলেন লিওনেল মেসি, যার শেষ চলতি বছরের ৩০ জুন। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে খুশি করতে কোনো আবদারই অপূর্ণ রাখেননি তখনকার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। এক চুক্তিতে তিনি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানিয়ে দেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকাকে।

এল মুন্ডো বলছে, চার বছরে মেসির সঙ্গে ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরোর চুক্তি সেরেছিলেন বার্তেমেউ। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ ৫ হাজার ৭০২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৮২ টাকা!

২০১৭ সাল থেকে বছর প্রতি বার্সার কাছ থেকে ১৩৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান মেসি। যার মধ্যে ১১৫ মিলিয়ন নির্দিষ্ট, আর আনুগত্যের বোনাস মিলিয়ে এরসঙ্গে যোগ হয় আরও ৭৮ মিলিয়ন। সপ্তাহ প্রতি ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের বেতন হল ২.৬৬ মিলিয়ন ইউরো।

গত শনিবার বার্সার সঙ্গে মেসির ৩০ পৃষ্ঠার চুক্তিনামা ফাঁস করেছে এল মুন্ডো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আরও পাঁচ মাস বাকি থাকলেও ৯২ শতাংশ অর্থাৎ, ৫১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৫৪৫ ইউরো এরইমধ্যে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পুরেছেন মেসি।

Reneta

এই চুক্তিনামা ফাঁস হয়ে যাওয়ায় উয়েফা থেকে চাপের মুখে পড়েছে বার্সা। করোনার মধ্যে তাদের ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১ বিলিয়ন ইউরো। অন্যদিকে মেসিও তার চুক্তির মূল্য যে খুব বেশি রক্ষা করতে পেরেছেন এমনও নয়। ২০১৮ ও ২০১৯ সালে লা লিগা জিতলেও ২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রয়ে গেছে তাদের।

মেসি নিজেই বলছেন ইউরোপ সেরা হওয়ার মতো স্কোয়াড তাদের নেই। অথচ তার এক বছরের বেতন দিয়ে আগামী মৌসুমে মনের মতো খেলোয়াড় কেনাকাটা করতে পারবেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। একদিকে ক্লাবের দুরবস্থা, অন্যদিকে এক খেলোয়াড়ের অবিশ্বাস্য বেতন! ক্লাবের নতুন প্রেসিডেন্ট যিনিই হবেন, তাকে সামলাতে হবে বেশ কঠিন এক পরিস্থিতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসির বেতন ফাঁসলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লে স্টোরে ‘সুরক্ষা’ অ্যাপ

পরবর্তী

এ বছরেও কমছে না করোনার দাপট

পরবর্তী

এ বছরেও কমছে না করোনার দাপট

হাঙ্গেরিকে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT