চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলে এগিয়েও পয়েন্ট হারাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে শুরুতে লিড নিয়েও পূর্ণ পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। ড্রয়ে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি।

শুক্রবার ভোরে ঘরের মাঠে চিলির বিপক্ষে ১-১এ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়ার পর অতিথিদের সমতায় টানেন অ্যালেক্সিস সানচেজ।

কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইয়ে আর্জেন্টিনার এটি দ্বিতীয় ড্র। ৫ ম্যাচে ১১ পয়েন্টে টেবিলের দুইয়ে তারা। ৪ ম্যাচে ১২ পয়েন্টে শীর্ষে ব্রাজিল। শনিবার ইকুয়েডরের বিপক্ষে নামবে সেলেসাওরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ৬.৩০ মিনিটে।

আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায়, কলম্বিয়ার মাঠে। চিলির পরের ম্যাচও ওইদিন, ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে। একইদিনে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের মাঠে, বাংলাদেশ সময় ভোর ৬.৩০ মিনিটে গড়াবে খেলা।

ম্যাচের শুরু থেকে দুদলই সমানতালে আক্রমণ জমিয়েছে। কিন্তু গোল আদায় করতে পারছিল না। ২৩ মিনিটে পেনাল্টিতে আর্জেন্টিনাকে লিড এনে দেন অধিনায়ক মেসি। আলবিসেলেস্তে জার্সিতে তার ৭২তম গোল।

স্পটকিকের সুযোগ এসেছিল লৌতারো মার্টিনেজকে চিলির গিলের্মো নিজ বক্সে ফাউল করে বসলে। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি।

Reneta

ম্যাচে ৩৬ মিনিটে সেই গোল শোধ করে দেয় চিলি। গ্যারি মেডেলের থেকে বল পেয়ে জাল খুঁজে নেন সানচেজ।

প্রথমার্ধের অন্তিম সময়ে মেসির দর্শনীয় ফ্রি-কিকে দেয়াল হয়ে দাঁড়ান চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। মধ্যবিরতির পর এই ব্রাভোর সঙ্গে মেসির লড়াই আরও জমে ওঠে। যা দুদলকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে।

ম্যাচের ৮১ মিনিটে মেসির ফ্রি-কিক পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে। ৮৩ মিনিটে অধিনায়কের বাড়ানো বলে সুযোগ হাতছাড়া করেন মার্টিনেজ। ৮৮ মিনিটে মেসির সামনে দেয়াল হয়ে ওঠেন ব্রাভো। ৮৯ মিনিটে মেসির আরেকটি প্রচেষ্টায় চীনের প্রাচীর হয়ে চিলিকে এক পয়েন্ট এনে দেন এই গোলরক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চিলিবিশ্বকাপ বাছাইমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT