চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম জয়

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:০৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

লুকাস বিলিয়ার গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো জেরার্ডো মার্টিনোর দল।

বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ ম্যাচে আর্জেন্টিনার এটি প্রথম জয়।

কলম্বিয়ার মেডেলিনের এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে মেসি বিহীন আর্জেন্টিনার একমাত্র গোলটি আসে ২০ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় স্বাগতিকদের ডি বক্সে নিয়ে যান আর্জেন্টিনার পিএসজি উইঙ্গার এজেকিয়েল লাভেজ্জি।

তার বাড়ানো বল কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনা এবং সেন্ট্রাল মিডফিল্ডার ক্রিস্টিয়ান সাপাতাকের পা গলে লুকাস বিলিয়ার পায়ে জায়গা করে নিলে  তা থেকে আলতো শটে কলম্বিয়ার জালে বল জড়িয়ে স্বাগতিকদের হতাশায় ডুবান লাৎসিও ডিফেন্সিভ মিডফিল্ডার বিলিয়ার। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার প্রথম গোল।

১৪ মিনিট পর সমতায় আসার সুযোগ এসেছিলো স্বাগতিকদের সামনে। তবে এ প্রচেষ্টায় কার্লোস বাক্কার শট আয়ত্তে নিতে বেগ পেতে হয়নি আর্জেন্টাইন গোল রক্ষক সার্জিও রোমেরোর।

হিগুয়াইনের কাছ থেকে বল পেয়ে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ এসেছিলো দি মারিয়ার সামনে। তবে গোল রক্ষককে একা পেয়েও কলম্বিয়ান জাল খুঁজে পেতে ব্যর্থ হন যাত্রায় পিএসজি এ স্ট্রাইকার।

Reneta

বিরোতির পর আর্জেন্টিনার পক্ষে বানেগার শট প্রতিহত হওয়া এবং ৯০ মিনিটে পাওলো দিবালার শট বার পোস্টবারে লাগা বাদে আর তেমন কোন আক্রমণ শানাতে পারেনি দুই দলের কেউই।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে চার ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৫। অন্যদিকে কলম্বিয়ার ৪। দিনের অন্য ম্যাচে ভেনুজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইকুয়েডর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাআর্জেন্টিনা-কলম্বিয়াকলম্বিয়ালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT