আন্তর্জাতিক

মেসিডোনিয়া সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ বন্ধ

মেসিডোনিয়া সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ বন্ধ

গ্রিসের সীমান্ত দিয়ে শরণার্থী প্রবেশ বন্ধ করতে মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়াও তাদের সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে।

শরণার্থীদের ইউরোপে প্রবেশে উত্তরের বলকান রুট বন্ধ হয়ে গেছে। এখনো প্রায় ১৩ হাজার শরণার্থী গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে অপেক্ষা করছে।

শরণার্থী সঙ্কট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক একটি যৌথ পরিকল্পনায় একমত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, তুরস্ক থেকে গ্রিসে যাওয়া সব শরণার্থীকে ফের তুরস্কে ফেরত পাঠানো হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…