গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে অভিবাসী সঙ্কট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মধ্যপ্রাচ্য থেকে গ্রিসে যাওয়া অভিবাসীরা সীমান্ত পেরিয়ে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমাতে চাইলেও তাদের বাধা দিচ্ছে মেসিডোনিয়া।
শুক্রবার লাঠিচার্জ করে অভিবাসীদের ঢুকতে বাধা দেয় দাঙ্গা পুলিশ। এতে বেশ ক’জন আহত হন। গত ২ মাসে ৪৪ হাজার মানুষ মেসিডোনিয়া দিয়ে প্রায় বাধাহীনভাবে ইউরোপের অন্যান্য অংশে গেলেও, এখন সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ায় তা আর সম্ভব হচ্ছে না।
সঙ্কট মোকাবেলায় বৃহস্পতিবার জরুরী অবস্থা জারি করে মেসিডোনিয়ার সরকার। সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মেসিডোনিয়া অল্প কিছু অবৈধ অভিবাসীকে ঢুকতে দিতে রাজি হলেও বিস্তারিত কিছুই জানায়নি।





