চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে তাতিয়ে দিতে পারে রিয়াল খেলোয়াড়ের এই কথাটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমনিতেই তিনি অনন্য। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের যখনই সামনে পেয়েছেন, রক্ষণ একদম চিরে ফেলেছেন। কিন্তু কোপা ডেল রে এলেই সেই একই দলের বিপক্ষে কেমন জানি হয়ে যান লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা এখন পর্যন্ত কোপা ডেল রেতে ৫০ গোল করেছেন কিন্তু অবাক করার মতে বিষয়, এর একটিও রিয়ালের বিপক্ষে নয়!

পরিসংখ্যানটা নিশ্চয় জানা ভিনিসিয়াস জুনিয়রের। করিম বেনজেমা, গ্যারেথ বেলকে টপকে দিন দিন রিয়াল আক্রমণের কাণ্ডারি হয়ে ওঠা ব্রাজিলের নতুন বিস্ময় নইলে কীভাবে বলেন, ‘আমরা মেসিকে মোটেও ভয় পাই না!’

বুধবার কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বাংলাদেশ সময় রাত ২টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে বার্সা। আগের লেগ ১-১ গোলে ড্র হওয়ায় নিজেদের মাঠে সুবিধাজনক অবস্থায় নামবে লস ব্লাঙ্কোসরা।

সুবিধাজনক অবস্থানে বলেই হয়তো মেসির মতো খেলোয়াড়ের দিকে আঙুল তোলার সাহস পাচ্ছেন ভিনিসিয়াস। কোপা ডেল রেতে আগের ৭ দেখায় যিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাকে আবার ভয় কিসের? ‘মেসি অনন্য। তিনি যেটা করতে পারেন তা হাতে গোণা মাত্র কয়েকজন ফুটবলারের পক্ষেই সম্ভব। কিন্তু তাকে আমরা ভয় পাই না।’

‘আমাদের পথে আসা যেকোনো প্রতিপক্ষের মোকাবেলায় আমরা প্রস্তুত। আমাদেরও বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার আছেন। আমার কাছে এটাই উওর, তাই নয় কী?’

ভিনিসিয়াসের কথায় তেতে উঠবেন কিনা সেটা মেসির বিষয়। কিন্তু বার্সা অধিনায়কের মনেও নিশ্চয় এই একই প্রশ্ন ঘুরপাক খায়, কেনো কোপা ডেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করতে পারেন না তিনি! এখন পর্যন্ত সাত দেখায় বেশীরভাগ সময়ই ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকি হারিয়ে খুঁজতে থাকা রিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচেও গোল পাননি মেসি। যদিও চোটজর্জর মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান বার্সা কোচ ভালভার্দে।

Reneta

কোপা ডেল রেতে তাদের বিপক্ষে গোল পান না মেসি, এই খুশিতে যদি তৃপ্তির ঢেঁকুর তোলেন রিয়াল সমর্থকরা সেখানেই তাদের থেমে যেতে বলেছেন ফন ডার ভার্ট। রিয়ালের সাবেক এই ফুটবলারের বক্তব্য ভিনিসিয়াসের ঠিক উল্টো!

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সেভিয়ার মাঠ থেকে খেলে এসেছে বার্সা। সেই ম্যাচে দুবার পিছিয়ে থাকার পরও কাতালান জায়ান্টরা ঠিকই ম্যাচ জিতেছে লিওনেল মেসির ৫০তম হ্যাটট্রিকের কল্যাণে। বার্সা অধিনায়ক যে মৌসুমের সেরা ফর্মে আছেন সেদিকেই ইঙ্গিত করেছেন ফন ডার ভার্ট, ‘মেসি অন্য দুনিয়ার খেলোয়াড়। সেভিয়ার বিপক্ষে আমি তার খেলা দেখেছি। তাকে থামানো অসম্ভব। সে যেন সবখানেই ছিল।’

‘সে কৌশল আর গতিকে এক করে বল নিয়ে দৌড়ায়। আপনি তাকে থামাতে পারবেন না।’

‘আমি যখন মাদ্রিদে ছিলাম বার্সা তখন আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। তারা পৃথিবীর সেরা দল ছিল। আমি ২-৬ গোলে হারা ম্যাচটা এখনো মনে করতে পারি। তারা যেন প্লে স্টেশনের খেলা খেলেছিল!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোকোপা ডেল রেলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT