চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলার মাধ্যমে যেভাবে দূর হচ্ছে ট্যাক্সভীতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:১৫ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

এক ছাদের নিচে আয়কর দেওয়ার সকল সুযোগ-সুবিধা নিয়ে রাজধানীসহ সারাদেশে চলছে আয়কর মেলা। সরকার মনে করছে, মেলার সাফল্যে নাগরিকদের ট্যাক্সভীতি দূর হচ্ছে। কর মেলা জনগণকে করমনস্ক করতে সহযোগিতা করছে বলে মনে করে রাজস্ব বিভাগ।

ঝামেলা ও হয়রানিমুক্তভাবে রিটার্ন জমাসহ নানা ধরণের সেবা দিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর বুধবার থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজন করেছে এক সপ্তাহের ৬ষ্ঠ আয়কর মেলা।

মেলার উদ্বোধন করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, কর ঠিক মতো না দিলে উন্নয়ন ত্বরান্বিত হবে না। যাদের কর দিতে হয়, কর দেয়ার মাধ্যমে তারা বুঝতে পারবেন যে এই কর আগামীতে তাদেরই অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে আসবে।

Banglabid

আয়কর মেলা কর দেওয়াকে জনপ্রিয় করেছে বলে মন্তব্য করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য এই মেলার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষকে কর প্রদানে উৎসাহী করে তোলা, তাদের মধ্যে কর সচেতনতা তৈরি করা, কর বিভাগ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করা।

একশ’র বেশি বুথের মাধ্যমে রিটার্ন জমা, টিন সার্টিফিকেটসহ নানা বিষয়ে পরামর্শ পাচ্ছেন দর্শনার্থীরা।

Reneta

তাদের মধ্যে কেউ কেউ জানান, কর প্রদানে এখানে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, যে কোনো সমস্যা হলে স্বেচ্ছাসেবকদের সাহায্য পাওয়া যাচ্ছে। আর কর অফিসে গেলে পিয়নদের ঘুষ না দিলে বিল তৈরি করে দিতে অবহেলা করতো।

অনেকেই জানান, একই জায়গায় সব সার্ভিসগুলো নিশ্চিত হওয়ায় এরকম মেলা খুবই উপকারি।

গতবারের ধারাবাহিকতায় এবারের করমেলায় দুই হাজার কোটি টাকা আয়ের আশা করছে রাজস্ব বোর্ড।

রাজধানীর পাশাপাশি সারা দেশে বিভাগীয় শহরে ৭ দিন, সব জেলায় ৪ দিন এবং ২৯ উপজেলায় ২ দিনের কর মেলা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর মেলাশিল্পমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইফোনের ‘জাঙ্ক ড্রয়ার’ অ্যাপস মুছে ফেলবে অ্যাপল

পরবর্তী

লাকি আকন্দের পাশে প্রধানমন্ত্রী

পরবর্তী

লাকি আকন্দের পাশে প্রধানমন্ত্রী

নেপালে সংবিধান জটিলতায় সংঘর্ষে শিশুসহ নিহত ৪

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT