কক্সবাজার

মেরিন ড্রাইভে গুলিবিদ্ধ যুবকের লাশ

মেরিন ড্রাইভে গুলিবিদ্ধ যুবকের লাশ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের আমতলী ছড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

তিনি জানান: আমতলীর ছড়া ভাঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশ হতে অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। লাশের বুকে ও পেটে তিনটি গুলির চিহ্ন রয়েছে। অজ্ঞাত ওই যুবকের বয়স অনুমানিক ৩৫ বছর থেকে ৪০ বছর।

বিষয়:গুলিবিদ্ধ মেরিন ড্রাইভ যুবক লাশ লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…