শিক্ষা

মেধাবৃত্তির পরিমাণ বাড়াতে চায় সরকার: অর্থমন্ত্রী

মেধাবৃত্তির পরিমাণ বাড়াতে চায় সরকার: অর্থমন্ত্রী

বেসরকারি খাতের সঙ্গে তাল মিলিয়ে সরকারও মেধাবৃত্তির পরিমাণ বাড়াতে চায়। তবে সে জন্য দেশের মানুষকে কর দেয়ার অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে ডাচ্ বাংলা ব্যাংক। এ পর্যন্ত বৃত্তি পেয়েছেন ৪৩ হাজার ৬শ’ ২৮ জন শিক্ষার্থী।

বিভিন্ন পর্যায়ের অদম্য মেধাবীদের স্বপ্ন দেখাচ্ছে ডাচ্ বাংলা ব্যাংকের এই মেধাবৃত্তি।

অন্যখাতের উদ্যোক্তারাও ডাচ্ বাংলা ব্যাংকের মত মানুষের কল্যাণে বিনিয়োগ করবে এমন প্রত্যাশা অর্থমন্ত্রীর।

আরো দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/mdDIotwyII8

বিষয়:মেধাবৃত্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…