চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধাগুলো তাই আর বিকশিত হচ্ছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পরিবারের দাবি, সরকারি চাকরি না পাওয়ায় আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম।

তিনি লিখেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছেলে, বিশ্ববিদ্যালয়ের’ই এক ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে গতকাল রাতে। ছেলেটি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্স করছিল।

পত্রিকা পড়ে জানতে পারলাম, তার পরিবারের সদস্যরা বলেছে- সরকারি চাকরি না পাওয়াতে তার মাঝে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল। এই ছেলের বয়স ৩০ হচ্ছিলো এই বছরেই। তার ফ্যামিলি’র সদস্যদের সে নাকি বলেছে -এতো ভালো পরীক্ষা দেই, এরপরও কোথাও চাকরি হচ্ছে না। এদিকে সরকারি চাকরির বয়েস’টাও শেষ হয়ে যাচ্ছে!

তবে এই ছেলে কিন্তু একটা বেসরকারি চাকরি করছিল! এই নিয়েও নাকি তার মাঝে হতাশা কাজ করত। সে নাকি তার পরিবারের সদস্যদের বলেছিল- আমি বেসরকারি চাকরি চাইনি, চেয়েছি সরকারি চাকরি।

আপনাদের জানিয়ে রাখি, এই ছেলে কিন্তু কোন দরিদ্র পরিবার থেকে উঠে আসেনি- অর্থাৎ ব্যাপারটা এমন না, চাকরি না পাওয়া কিংবা সরকারি চাকরি না পাওয়ার জন্য পেট চলছে না কিংবা জীবন আঁটকে আছে।

ছেলেটার বাবার ঢাকা শহরে বাড়ি আছে। ঢাকা শহরে বাড়ি থাকা মানে আর যাই হোক, ছেলেটা অন্তত দরিদ্র কোন পরিবারের সদস্য ছিল না। তাহলে সরকারি চাকরি না পেয়ে তার মাঝে হতাশা চলে আসল কেন? সেই হতাশা থেকে সে আত্মহত্যা করল কেন?

Reneta

এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই কিছুদিন আগে আরেকটা ছেলে আত্মহত্যা করেছিল। ওই ছেলেটিও বিজনেস ফ্যাকাল্টির ছাত্র ছিল। গ্রাম থেকে উঠে আসা হ্যাংলা-পাতলা ছেলেটার গায়ের রঙ খুব কালো ছিল। তার হলের সহপাঠীরা নাকি নিয়মিত তাকে নিয়ে হাসি-ঠাট্টা করত; কারণ তার গায়ের রঙ কালো আর দেখতে শুনতে ভালো না!

এমনকি তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও নাকি এই শারীরিক অবয়বের জন্য তাকে কথা শুনিয়েছে। সেই সঙ্গে ডিপার্টমেন্টের পড়াশুনার চাপও যুক্ত হয়েছিল। ছেলেটা এমনকি ডিপার্টমেন্ট পরিবর্তনও করতে চেয়েছিল। সেই কথা শিক্ষকদের বলাতে, শিক্ষকরা নাকি তাকে উল্টো কথা শুনেয়েছে!

এত সব চাপ সহ্য না করতে পেরে ছেলেটা শেষমেশ আত্মহত্যা’ই করে ফেলে!

যেই ছেলেটা সরকারি চাকরি না পেয়ে আত্মহত্যা করেছে; গিয়ে দেখবেন- সে যখন তার শিক্ষকদের সঙ্গে কথা বলতে যেত; শিক্ষকরা হয়ত তাকে বলে বসেছে- সরকারি চাকরি পাচ্ছ না?

আমর নিজের বেলাতেই এমন হয়েছে। আমি যখন ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি; তখন আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অর্থাৎ সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমাকে বলে বসলেন

-সরকারি চাকরি পাচ্ছ না? দেখো চেষ্টা করে পাও কিনা!

অথচ আমি জীবনেও সেই অর্থে চিন্তা করেনি, আমাকে সরকারি চাকরি পেতেই হবে!

শুধু শিক্ষক’রা না; আশপাশের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরাও দেখবেন এই নিয়ে নিয়মিত কথা বলছে। আমিত শুনেছি বিয়ের বাজারে নাকি সরকারি চাকরির আলাদা মূল্য আছে!

তো সমাজের মানুষজন সরকারি চাকরি কে এতো মূল্যায়ন করছে কেন?

কারণ সরকারি চাকরি মানে আজীবনের নিশ্চয়তা, হাজারো অন্যায় করেও বহাল তবিয়তে চাকরি করে যাওয়া, কারো কারো জন্য ঘুষের নিশ্চয়তা, ক্ষমতার ইচ্ছে মতো প্রয়োগ ইত্যাদি!

এই হচ্ছে আমদের সমাজ এবং সমাজের মানুষজন! এরা এক দিকে বলবে সরকারি চাকরির মানুষজন ঘুষ খায়, এরা কোন কাজ করে না, মানুষ’কে সম্মান দিতে জানে না ইত্যাদি! আবার এরাই আরেক দিকে গিয়ে নিজের সন্তান, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনকে বলবে- তুমি সরকারি চাকরি পেলে না?

মাঝখান থেকে হাজারো তরুণ ছেলেপেলে সমাজের এইসব চাপ সহ্য করতে না পেরে হয় মানসিক সমস্যায় জর্জরিত কিংবা শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্রের মতো আত্মহত্যাই করে বসছে!

এতোসব চাকরি, গাড়ি, বাড়ি, সামাজিক অবস্থান কিসের জন্য? জীবনের জন্য’ই তো? এইসবের পেছনে ছুটতে থেকে যদি মাঝখান থেকে জীবন’টাই আর না থাকে, তাহলে তো কোন কিছুই অর্জন করা হলো না। আমাদের সমাজ সরকারি চাকরি, গাড়ি, বাড়ি ইত্যাদি অর্জন করার কথা বলে। অথচ এইসব ছাড়াও যে জীবনকে উপভোগ করা যায়, সেটা আমাদের সমাজ আমাদের শেখায় না!

৩০ বছর বয়সের এই ছেলেটা হয়ত তার পুরো জীবনে একটা সরকারি চাকরির পেছনে ছুটেছে; অথচ পৃথিবীর অপর প্রান্তে ১৮ বছরের বালক আবিষ্কার করছে কিভাবে রকেটে চড়ে স্পেসে যাওয়া যায় সহজ উপায়ে! কারণ তার সমাজ তাকে তার মতোই থাকতে দিয়েছে। তাই সে তার কাজ করেছে আনন্দ সহকারে, জীবনকে উপভোগ করতে করতে!

আর আমরা?

আমরা আমাদের কাজ করি, সমাজ আমাদের যেভাবে করতে বলে! মেধা গুলো তাই আর বিকশিত হচ্ছে না। হারিয়ে যাচ্ছে অকালেই! এভাবেই আমরা মেধাহীন একটা সমাজে পরিণত হচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাঢাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT