মেটলাইফের ২০ বিলিয়ন ডলার পরিবেশ বান্ধব বিনিয়োগ
বৈশ্বিক পরিবেশগত লক্ষ্যমাত্রা ঘোষণা

MetLife logo featuring a green and blue abstract design with the company name in black text. Channel i News – চ্যানেল আই নিউজ
পরিবেশ বান্ধব বিনিয়োগে ২০ বিলিয়ন মার্কিন ডলার এবং পরিবেশ রক্ষায় সেবা ও সহযোগিতা ভিত্তিক বিশ্বব্যাপী ৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে মেটলাইফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।
পরিবেশ রক্ষায় আগামী ১০ বছরে অবস্থান ভিত্তিক গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ কমিয়ে আনতে চায় সংস্থাটি।
এছাড়াও পরিবেশ রক্ষায় সেবা ও সহযোগিতা ভিত্তিক বিশ্ব ব্যাপী ৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সম্প্রতি এই তিনটি লক্ষ্যমাত্রাসহ মেটলাইফ-এর মোট ১১টি বৈশ্বিক ‘২০৩০ পরিবেশ বান্ধব লক্ষ্যমাত্রা’-র বিষয়ে ঘোষণা দিয়েছে।
রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান মেটলাইফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌগলিক অবস্থানগত কারণে প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকিতে থাকা অঞ্চল সমূহে ৫০ লাখ গাছ লাগানোর এবং বিশ্বব্যাপী এর দপ্তর, যানবাহন ও ব্যবসায়িক যাতায়াতের ক্ষেত্রে কার্বন নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দিয়েছে মেটলাইফ।
পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের স্বার্থে মেটলাইফ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।
তাছাড়াও, মেটলাইফ তার ১০০ সাপ্লায়ারকে ২০২৫ সালের মধ্যে তাদের নিজেদের গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য নির্দেশনা দিয়েছে।
এ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘বৈশ্বিক পরিবেশ সংরক্ষণে এই অঙ্গীকারসমূহ প্রতিষ্ঠান হিসাবে আমাদের সার্বিক উদ্দ্যেশ্যের প্রতিফলন।’
তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকদেরকে একটি নিশ্চিত ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করা এবং জলবায়ুগত পরিবর্তনের কথা বিবেচনা করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা যা এ কাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।’






