চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর সিনহা হত্যা মামলার চতুর্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেনা ও পুলিশ সদস্যরা মেজর সিনহা হত্যা মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আদালত প্রবেশের পথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে আজ সোমবার চতুর্থ স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আজ সাক্ষ্য দিয়েছেন ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী, সিএনজি চালক কামাল হোসেন। তিনি আদালতে সেদিনের ঘটনা বর্ণনা দেন কিভাবে ঘটেছিল তার চোখের সামনে। পরে তাকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা। পুলিশের গুলিতে সিনহা নিহতের সময় তিনি ঘটনাস্থলের নিকটেই ছিলেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে আজ সকাল সোয়া ১০ টায় এ স্বাক্ষ্যগ্রহণ শুরু হয় শেষ হয় সন্ধ্যার একটু আগে ৫ টা ৪৫ মিনিটের সময় এর সময়।

Banglabid

এর আগে সকাল পৌনে ১০ টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুলিশের প্রিজনভ্যানে করে মামলার ১৫ আসামীকে আদালতে হাজির করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আশপাশে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম জানিয়েছেন, গতকাল ৬ জন সাক্ষীকে নোটিশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে যারা আজ হাজির হয়েছে তাদের পর্যায়ক্রমে আদালতে উপস্থাপন করা হয়। ইতোমধ্যে চতুর্থ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল পঞ্চম সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে।

Reneta

আসামি পক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেছেন, আজ যে সাক্ষী দিয়েছেন, তিনি যে সিএনজি চালক তার কোন প্রমাণ নেই। আদালতকে তিনি যা বলছেন তা ইতোপূর্বে তদন্ত কর্মকর্তাকে বলেননি।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, মামলার চতুর্থ সাক্ষী সিএনজি চালক মোঃ কামাল হোসেন সেদিন তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন আদালতে।

এই আইনজীবী জানান, কামাল হোসেন বলেছেন, তার চালিত সিএনজিকে একপ্রকার ধাক্কা দিয়ে মেজর সিনহার গাড়ি আগে বাড়াচ্ছিলেন। এমন জোরে গাড়ি ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলো যে তা দেখার জন্য তার পেছনে সিএনজিচালক পুলিশ চেকপোস্টে এর কাছে দাঁড়াতেই গুলির শব্দ শুনতে পান বলে আদালতকে জানান।

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা তিনদিনে মামলার বাদী, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও ঘটনার সময় সিনহার সাথে থাকা সাবেক সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়। গতকাল রোববার আদালতে স্বাক্ষ্য দিয়েছেন এই হত্যা মামলার ৩ নম্বর সাক্ষী মোহাম্মদ আলী।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতমেজর সিনহাসাক্ষ্যগ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্যের দেয়া নিয়োগ স্থগিত

পরবর্তী

সেক্রেটারি জেনারেলসহ জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

পরবর্তী
জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার, সেক্রেটারি জেনারেলসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেক্রেটারি জেনারেলসহ জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন গ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন আরও ৫ লাখ ৫ হাজার মানুষ

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT