চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনা নদীতে জেলে ও নৌ পুলিশের সংঘর্ষে জেলে নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
জেলে

মোরশেদ আলম: চাঁদপুরের মেঘনা নদীতে জেলে ও নৌ পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে আহত মাসুদ (২২) নামের এক জেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়।

সোমবার দিবাগত মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা নিধন করেছে, এমন একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। কিন্তু জেলেরা পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে।  আত্মরক্ষায় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোঁড়ে।

তখন মাসুদ নামে এক জেলে বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সুপার আরো জানান, এই ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে। এসময় ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলেনিহতপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT