চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী জুড়ে সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা।

শুক্রবার ১০ জুলাই ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল তুলনামূলক কম ছিল। তাছাড়া রিকশা, সিএনজি পেতেও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রিকশা বা সিএনজি পেলেও ভাড়া স্বাভাবিকের তুলনায় অনেক বেশি  ছিল বলেন জানান যাত্রীরা।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীতে কর্মজীবী মানুষের ভিড় তুলনামূলক কম থাকলেও সাধারণ যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বৃষ্টিতে ভিজেই। কেউ কেউ ছাতা নিয়েও ভারী বর্ষণ আর বাতাসের কারণে পুরোপুরি ভিজে যান। তাছাড়া বৃষ্টি থেকে বাঁচতে অসংখ্য মানুষকে দোকানের ছাউনি, ফুটওভার ব্রিজ কিংবা বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট, বনানী,  মগবাজার, নিউ মার্কেট, ধানমন্ডি-২৭, আজিমপুর, নাজিরাবাজার ও বকশীবাজারসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমেছে।  শেওড়াপাড়া, কাজীপাড়া, কালশী, বাড্ডা, মিরপুর, মগবাজার, শান্তিনগর, গ্রিন রোড এবং কারওয়ান বাজারের রাস্তাঘাট ও গলিগুলো জলাবদ্ধতা দেখা গেছে।

মগবাজারের বাসিন্দা তাসনীম জানান, “প্রতি বর্ষায় একই অবস্থা হয়। আজকের বৃষ্টির পর মূল সড়কে পৌঁছানোর জন্য আমাকে পানি ভেঙে যেতে হয়েছে। রাস্তায় পানি জমে থাকায় গর্ত বা খোলা ম্যানহোল কোথায় আছে তা বোঝা অসম্ভব হয়ে পড়ে।”

Reneta

উত্তরা থেকে বনানীগামী যাত্রী সাবরিনা জানান, “ আজ শুক্রবারেও আমার অফিস খোলা রয়েছে। এদিকে সকাল থেকেই বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা বাস স্টপে অপেক্ষা করতে হয়েছে। বৃষ্টির কারণে খুব কম বাস ছিল এবং রাস্তাঘাট জলমগ্ন থাকায় যান চলাচল ধীর ছিল। প্রত্যেক ভারী বর্ষণের পর আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়, কিন্তু অবস্থার কোনো স্থায়ী উন্নতি হয়নি।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি কম-বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার ১২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনজীবন বিপর্যস্ততুমুল বৃষ্টিরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT