চাঁদপুরের হাইমচরে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০ যাত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯ টায় হাইমচরের তেলির মোড় থেকে ৭০ জন যাত্রী নিয়ে এম.ভি রবিন নামে একটি যাত্রীবাহী ট্রলার মেঘনার পশ্চিমে ঈশানবালা চরের উদ্দেশ্যে রওনা হয়।
১৫/১৬ মিনিট পর মেঘনায় দক্ষিণ দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি নদীতে তলিয়ে যায়।
সেসময় নদীতে ঘন কুয়াশা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ডুবে যাওয়া যাত্রীদের অনেকে নদীতে থাকা জেলেদের সহায়তায় উদ্ধার হন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। যাত্রীদের বিভিন্ন জেলে নৌকা ও ট্রলারের মাধ্যমে উদ্ধারের কাজ চলছে।







