চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেগা প্রকল্পে ছোটখাটো বিষয়েও দরকার সতর্ক পদক্ষেপ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘটনাস্থলে জড়ো হওয়া শ্রমিক ও স্থানীয়রা

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘটনাস্থলে জড়ো হওয়া শ্রমিক ও স্থানীয়রা

মেগা প্রকল্প পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ঘটে গেছে অনাকাঙ্খিত ঘটনা। নির্মাণাধীন ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা নাগরিক লিউ সি (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাঙালি এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাঙালি ও চীনাদের মধ্যে মারামারিতে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি উদ্বেগজনক।

১ হাজার একর জমির ওপর প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পে এ ধরনের ঘটনায় বড় অনাকাঙ্খিত কোনো কিছু যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি বলে আমরা মনে করি। কিছুদিন আগে আরেকটি মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘বালিশ’ নিয়ে নানা ঘটনার জন্ম হয়েছিল।

বাংলাদেশ সরকারের মালিকানাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ৫০ভাগ করে মালিকানা রয়েছে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে। তার মানে চীনা নাগরিকদের অবস্থান সেখানে যেমন জরুরি, সেরকম দেশীয় লোকজন ছাড়াও কেন্দ্র চলবে না। এসব বিচারে সেখানে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে বিদেশি প্রকল্পে জনরোষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি কী হয়, তা আমরা দিনাজপুর ফুলবাড়ি প্রকল্পের ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় দেখেছি।

রূপপুর, পায়রাসহ দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো মেগা প্রকল্প বর্তমানে চলমান, সেসব প্রকল্পেও ছোটখাটো যেকোনো বিষয় সতর্কতার সাথে গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও আমরা মনে করি। কারণ এরসঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যত বিনিয়োগ, দেশের কর্মপরিবেশের ভাবমূর্তিসহ নানা বিষয়।

আমাদের আশাবাদ, দেশের সর্ব্বোচ মহল থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বশীলরা যথেষ্ট সচেতনতা ও গুরুত্বের সঙ্গে বিষয়গুলো দেখবেন এবং কার্যকর ব্যবস্থা নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রবালিশসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT