অর্থনীতি

পায়রা বন্দরে ভিড়েছে বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী তৃতীয় জাহাজ

পায়রা বন্দরে কয়লাবাহী তৃতীয় জাহাজের দৃশ্য, সমুদ্র ও আকাশের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা বন্দরে কয়লাবাহী তৃতীয় জাহাজের দৃশ্য, সমুদ্রের মাঝখানে অবস্থান করছে, আকাশে মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে নোঙ্গর করেছে ‘এমভি জাদোর’ নামের একটি মাদার ভ্যাসেল। কয়লা সংকটে সাময়িক বন্ধের পর তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার জন্য কয়লা নিয়ে আসা তৃতীয় জাহাজ এটি।

গতকাল বুধবার (৫ জুলাই) জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌছায়।

জানা যায়, ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে আনা হচ্ছে।

এদিকে শুক্রবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট উৎপাদনে আছে।

বিষয়:কয়লাবাহী জাহাজ পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…