বিনোদন

মেগাস্টার উজ্জ্বলের স্ত্রী আর নেই

উজ্জ্বলের স্ত্রী মৃত্যুবরণ করেছেন, ছবি সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

উজ্জ্বলের স্ত্রী মৃত্যুবরণ করেছেন, তার স্মৃতি ও শোক প্রকাশের জন্য ছবি সংযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন বাংলা চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বল এর স্ত্রী মেরিনা আশরাফ বিউটি। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা উজ্জ্বল।

তিনি জানান, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উজ্জ্বলের স্ত্রী মেরিনা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তার স্ত্রী। সম্প্রতি তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। সেকারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বাদ যোহর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজার পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

বিষয়:অভিনেতা উজ্জ্বল চিত্রনায়ক নায়ক নায়খ মেগাস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…