চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ পাচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেক্সিকো সীমান্তে দেয়াল-প্রাচীর-ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহারের অনুমোদন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়ালের একটি অংশ নির্মাণের জন্য ট্রাম্প পেন্টাগনের তহবিল থেকে আড়াইশ’ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন।

এই রায়ের ফলে তহবিলের অনুমোদিত অর্থ ক্যালিফোর্নিয়া, আরিজোনা এবং নিউ মেক্সিকোতে সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পে ব্যবহার করা যাবে।

এর আগে সীমান্ত প্রাচীর নির্মাণের পেছনে সরকারি তহবিলের অর্থ ব্যয় নিষিদ্ধ করে রায় দিয়েছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক।

শুক্রবার স্থানীয় সময় রাতে সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির বিপরীতে অন্য ৫ বিচারপতি ট্রাম্পকে পেন্টাগনের তহবিল ব্যবহারের অনুমতি দেয়ার পক্ষে ভোট দেন। ফলে হাইকোর্টের নেয়া নতুন সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়ার আদালতের ওই রায় বাতিল হয়ে গেল।

সুপ্রিম কোর্টের রায়ের পর এক টুইটে একে ‘বড় জয়’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Wow! Big VICTORY on the Wall. The United States Supreme Court overturns lower court injunction, allows Southern Border Wall to proceed. Big WIN for Border Security and the Rule of Law!

— Donald J. Trump (@realDonaldTrump) July 26, 2019

Reneta

চলতি বছর জাতীয় নিরাপত্তার স্বার্থে মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্রান্দে উপত্যকায় দেয়াল তোলার জন্য ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদনও করে কংগ্রেস।

কিন্তু ওই সময় ক্যালিফোর্নিয়ার আদালত বরাদ্দটি আটকে দিয়েছিলেন। আদালতের যুক্তি ছিল, কংগ্রেস নির্দিষ্টভাবে দেয়াল তোলার জন্য তহবিল ব্যবহারের অনুমোদন দেয়নি।

সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা।

মেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে সীমান্তে বিশাল প্রাচীর নির্মাণ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময়কার একটি প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই দেশের নিরাপত্তা এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের উপায় হিসেবে এই দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থের অনুমোদন পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পদেয়াল নির্মাণমেক্সিকো সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nচলতি বছর জাতীয় নিরাপত্তার স্বার্থে মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্রান্দে উপত্যকায় দেয়াল তোলার জন্য ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদনও করে কংগ্রেস।\r\n\r\nকিন্তু ওই সময় ক্যালিফোর্নিয়ার আদালত বরাদ্দটি আটকে দিয়েছিলেন। আদালতের যুক্তি ছিল, কংগ্রেস নির্দিষ্টভাবে দেয়াল তোলার জন্য তহবিল ব্যবহারের অনুমোদন দেয়নি।\r\n\r\nসুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা।\r\n\r\nমেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে সীমান্তে বিশাল প্রাচীর নির্মাণ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময়কার একটি প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই দেশের নিরাপত্তা এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের উপায় হিসেবে এই দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থের অনুমোদন পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/07/US_Mexico_Wall_Trump_27-07-19.jpg","width":660,"height":371},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}