চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর দেয়াল নির্মাণ বরাদ্দ না পেয়ে ট্রাম্পের ওয়াকআউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

মার্কিন সরকারের ১৯ দিনের অচলাবস্থার পরও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ না দেয়ায় এ নিয়ে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বৈঠক থেকে ওয়াকআউট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ও চাক শুমার সীমানা প্রাচীর তৈরিতে বরাদ্দ না দেয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ক্ষিপ্ত হয়ে সেখানেই কথা শেষ করে দেন তিনি।

হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুম’-এ আয়োজিত বৈঠকটিকে ‘পুরোপুরি সময়ের অপচয়’ বলে বুধবার স্থানীয় সময় রাতে বৈঠকস্থল ত্যাগ করেন ট্রাম্প। এর পরপরই ‘বাই-বাই’ বলে শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের উদ্দেশ্যে এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট।

Just left a meeting with Chuck and Nancy, a total waste of time. I asked what is going to happen in 30 days if I quickly open things up, are you going to approve Border Security which includes a Wall or Steel Barrier? Nancy said, NO. I said bye-bye, nothing else works!

— Donald J. Trump (@realDonaldTrump) January 9, 2019

অবশ্য বৈঠক শেষে চলমান শাটডাউন বা আংশিক অচলাবস্থা নিয়ে হোয়াইট হাউজের বাইরে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে বিভিন্ন মন্তব্য করেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পেলোসি অভিযোগ করেন, সরকারি অচলাবস্থার জন্য সরকারি কর্মীরা যে বেতন পাচ্ছে না, বিষয়টিকে তেমন গুরুত্বই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।

Reneta

তিনি বলেন, ‘প্রেসিডেন্টকে এ ব্যাপারে উদাসীন মনে হচ্ছে। হয়তো তিনি ভাবছেন এই মানুষগুলো লাগলে তাদের বাবার কাছ থেকে আরও টাকা চেয়ে নিতে পারবে। কিন্তু তারা তো সেটা পারবে না।’ট্রাম্প-মেক্সিকো-দেয়াল নির্মাণ

উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট নেতা শুমার সাংবাদিকদের জানান, তারা দেয়াল বানানোর বরাদ্দ দিতে রাজি না হতেই উঠে চলে যান প্রেসিডেন্ট।

‘তিনি (ট্রাম্প) স্পিকার পেলোসিকে শুধু জিজ্ঞেস করলেন, ‘আপনি কি আমার দেয়াল প্রস্তাবে রাজি?’ পেলোসি বললেন, ‘না’। সাথে সাথেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ‘তাহলে আমাদের আর আলোচনার কিছু নেই,’ আর বেরিয়ে চলে গেলেন।’

প্রায় ৮ লাখ সরকারি কর্মীকে শাটডাউন শুরু হওয়ার পর প্রথমবারের মতো চলতি সপ্তাহে বেতন ছাড়া থাকতে হচ্ছে।

এর আগে মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বাড়তে থাকা মানবিক ও নিরাপত্তা সংকট নিরসনে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করতে কংগ্রেসের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ৮ মিনিটের সেই ভাষণে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-মেক্সিকোসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT