অন্যান্য

মেকআপ তোলার সহজ উপায়

মেকআপ তোলার সহজ উপায়

পার্টিতে বা বেড়াতে গেলে মেকআপ করতে যতোটা ভালো লাগে, বাসায় ফিরে মেকআপ তুলতে তার চেয়ে দ্বিগুণ আলসেমি লাগে। কিন্তু বাইরে থেকে এসে যতো দ্রুত সম্ভব মেকআপ তুলে ফেলা উচিৎ। মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়লে অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে পারে ত্বক। চলুন জেনে নেওয়া যাক মেকআপ তোলার কিছু সহজ উপায়-

প্রাকৃতিক তেল: নারিকেল তেল বা অলিভঅয়েল দিয়ে খুব দ্রুত ও ভালোভাবে মেকআপ পরিষ্কার করা যায়। শুধু তাই নয়, মুখের ত্বকের জন্য নারিকেল তেল ও অলিভঅয়েল অনেক উপকারি।

দুধ: ১ টেবিল চামচ অ্যালমন্ড তেলের সঙ্গে ফোটানো দুধ মিশিয়ে একটু ঠান্ডা করে নিন। তারপর মুখে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে ত্বকের নিচে জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যাবে।

শশা: উৎসব থেকে ফিরে এসে শশা নিয়ে মুখে ম্যাসাজ করলে খুব দ্রুত মেকআপ উঠে যাবে।

দই: মেকআপ উঠানোর আরো সহজ উপায় হলো টক দই। ১ টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটে নিন। তারপর টক দই মুখে ম্যাসাজ করে ৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক যেমন উজ্জ্বল হয়ে উঠবে, তেমনি মেকআপের জন্য ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেবেনা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…