‘প্রভুভক্ত’ প্রাণী হিসেবে কুকুরের সুনাম সেই আদিকাল থেকেই। তাই বলে মনিবের মৃত্যুর ৮০ দিন পরেও কোন ব্যস্ত রাস্তায় প্রতিদিন অপেক্ষা করাটা চোখে পরার মতোই। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে চীনের হহর্ট ইনার মঙ্গোলিয়া এলাকার একটি রাস্তায়।
হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই দৃশ্যের ভিডিও এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে নিমিষেই তা সবার নজর কাড়ে। বিসিসির এক প্রতিবেদনে বলা হয়েছে , চীনের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম সিনা ইউবো মাইক্রোব্লগে কয়েক মুহূর্তে এর ভিউ ১৪ লাখ অতিক্রম করে।
ওই ওয়েবসাইটে বলা হয়েছে, ২১ আগস্ট কুকরটির মনিব মারা যান যাওয়ার পর প্রভুভক্ত প্রাণীটি প্রতিদিন এই রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে।
রাস্তায় পাশ দিয়ে যাতায়ত করা অনেক ট্যাক্সি চালক বলছেন, অনেকে চেষ্টা করেছিল কুকুরটিকে ফিরিয়ে নেয়ার, কিন্তু কেউ কাছে গেলেই সে পালিয়ে যেত। আমরা প্রায়ই খাবার দিতাম, কিন্তু আমরা চলে যাওয়ার পর কুকুরটি খাবার খেত।
তবে ১০ নভেম্বরে ধারণ করা এই ভিডিও শেয়ার করার পর চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে ছড়িয়ে গেলে সবাই- ‘প্রভুভক্ত’ কুকুরের আলোচনায় মেতে ওঠে।
মনিবের এক প্রতিবেশী বলেছেন, একটা কুকুরের প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকাটা মারাত্মক বিপজ্জনক। আশা করছি তার আগের মনিবের মতো কেউ তাকে দত্তক নিয়ে নিলে তার জীবনের ঝুঁকি থাকবে না।
তবে নতুন কারো কাছে কুকুরটি আর যাবে কি না, সে বিষয়টি একেবারে অনিশ্চিত।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







