চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর মিছিলে আর কত ম্রিয়মাণ হবে ঈদযাত্রা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
সম্পাদকীয়
A A

ঈদ সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসলেও আমাদের জাতীয় জীবনে ঈদযাত্রা খুবই করুণ বার্তা নিয়ে এসেছে। ঈদ পরবর্তী সময়ে শুধুমাত্র শনিবারই দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

হতাহতদের বেশির ভাগই ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছিলেন। কেউ কেউ ঈদের ছুটিতে বাড়তি রোজগারের আশায় রাজধানীতে কাজ শেষে ফিরছিলেন নিজের বাড়ি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম প্রধান একটি বড় সমস্যা হলেও এর সমাধানে তেমন কোনো উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। ঈদযাত্রার বাড়তি চাপে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগও কেউ গ্রহণ করেনি। এমনকি এত অল্প সময়ে এতগুলো মানুষ মারা যাওয়ার পরও কারও টনক নড়ছে বলে মনে হয় না! এটা খুবই দুঃখজনক বিষয়।

তাহলে কি সড়কে মৃত্যুর মিছিল দেখা আমাদের জন্য ক্রমেই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে? আমাদের কাছে মানুষের জীবনের মূল্য এতই কম? অবস্থাদৃষ্টে এখন এমনটাই মনে হয়। কিন্তু হওয়ার কথা এর ঠিক বিপরীত। এজন্য দরকার সংশ্লিষ্ট দপ্তরসহ মালিক, চালক এবং যাত্রীসহ সবার সম্মিলিত প্রচেষ্টা।

এক্ষেত্রে কঠোর আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। কিন্তু এমন কোনো প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে না। সড়কে মৃত্যুর মিছিল থামাতে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এটাই আমাদের আহ্বান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুঘর্টনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT