চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুঘর্টনায় স্কুল শিক্ষিকা নিহত

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের একটি হাসপাতালে বেশ কিছু মানুষ ভিড় করে, কিছু মানুষ বসে আছেন, দুর্ঘটনার খবরের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে সড়ক দুঘর্টনায় স্কুল শিক্ষিকা নাজমা আক্তার নিহত।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর থেকে বিদ্যালয়ের যাওয়ার সময় ঘোষেরহাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চাঁদপুরে ঘোষেরহাট নামক স্থানে ঘাতক বোগদাদ বাস অটোরিক্স চালিত সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার আঘাত প্রাপ্ত হয়। আঘাত প্রাপ্ত শিক্ষিকাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্টি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পরে মডেল থানা পুলিশ এসে মৃতের লাশ থানায় নিয়ে যায়। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

বিষয়:সড়ক দুঘর্টনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…