চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর ভয়াল মাইলফলক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

করোনায় দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল গত বছরের ১৮ মার্চ। এর একবছর পর সেই মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ হাজারে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। তারপর থেকে নাটকীয় নানা পরিসংখ্যানের মধ্যে দিয়ে গিয়ে দেশ আজকে এক ভয়াল মাইলফলকে পৌঁছালো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মোট ১০ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭ হাজার ৩৬২।

গত বছরের জুন থেকে আগস্ট মাস করোনার সংক্রমণ ছিল তীব্র। মাঝে নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বাড়লেও বাকি সময় সংক্রমণ নিম্নমুখী ছিল। এ বছরের মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সরকার সংক্রমণ রোধে সারাদেশে নানা বিধিনিষেধ আরোপ করেছে।

নেতিবাচক নানা ঘটনার সঙ্গে সঙ্গে আছে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি। ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে। এপর্যন্ত অর্ধকোটির বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, আর ৬ লাখের বেশি দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন। এছাড়া সুস্থতার হারও অনেক বেশি। সবমিলিয়ে এই করোনা জাতিকে নানামুখী পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যমতে, করোনাভাইরাস এতো সহজে পৃথিবী থেকে বিদায় নেবে না। অন্যান্য ভাইরাসের মতো এটি নানারুপে নানাসময়ে মানুষের জীবনে থেকে যাবে আরও ৪/৫ বছর। তাহলে কী উপায়? উপায় সেই পুরাতন কিছু বিষয়। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত-মুখ সাবান স্যানিটাইজার দিয়ে পরিস্কার করা। সবার সচেতনতায় করোনা হয়তো আস্তে আস্তে মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে অভ্যাসে-ভ্যাকসিনের প্রভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানে কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

পরবর্তী

সাংসদ বাদশাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

পরবর্তী

সাংসদ বাদশাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

মেডিক্যাল শিক্ষার্থীর পাশে আবদুর রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT