চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড কমিয়ে জেএমবি মামুনের যাবজ্জীবন, গণমাধ্যম বিষয়ে নির্দেশনা

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৭:২২ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

গ্রেফতার হওয়ার পর পুলিশের সংবাদ সম্মেলন চলার সময় গ্রেনেড বিস্ফোরণের মামলায় জেএমবি সদস্য মামুনুর রশীদকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট। মামলার তদন্তে গাফিলতির জন্য তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং কোনো আসামীকে গ্রেফতারের পর নিম্ন আদালতে হাজির করার আগে গণমাধ্যমের সামনে হাজির না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিতে আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত।

২০০৯ সালে দেশীয় তৈরি ৫টি গ্রেনেডসহ টঙ্গী থানার মাতাইশ খরতুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য মামুনুর রশীদকে গ্রেফতার করে পুলিশ। পরে গাজীপুরের পুলিশ সুপারের উপস্থিতিতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন চলার সময় আসামী একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। একইদিন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হলে বিচার শেষে মামুনুর রশীদকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আসামীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

সহকারি অ্যাটর্নি জেনারেল সাহিদুল ইসলাম খান বলেন,‘আসামী পক্ষের আপিল এবং ডেথ রেফারেন্স দুটোই শুনানির শেষে আজ আদালত আসামীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন’।

রায়ের সঙ্গে পুলিশের প্রতি তিনদফা নির্দেশনাও দেন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।

সহকারি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এই মামলার তদন্ত কর্মকর্তার বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত। আইজি’কে বলা হয়েছে কোনো আসামীকে গ্রেফতারের পর কোর্টে হাজির করার আগে মিডিয়ার সামনে যেনো উপস্থিত না করা হয়’।

আসামী মামুনুর রশীদকে গ্রেফতারের পর তাজা গ্রেনেডসহ গাজীপুরের পুলিশ সুপারের সংবাদ সম্মেলন করাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT