চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃতের সংখ্যা ১০ হাজার হ‌তে পারে: নেপালের প্রধানমন্ত্রী

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৩:১৮ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালের ৮১ বছরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। মঙ্গলবার তিনি এই দূর্যোগ মোকাবেলার জন্য উদ্ধার অভিযান আরো বাড়াতে হবে এবং তাঁবুতে বসবাসরত মানুষদের জন্য আরো ওষুধ, সেবা সামগ্রী, বৈদেশিক সাহায্য প্রয়োজন হবে বলে মন্তব্য করেন।

সুশীল কৌরালা বলেন, নেপালের জন্য এটি অনেক কঠিন সময়। আটকে পড়া মানুষদের উদ্ধারে এবং হতাহতদের সাহায্য করতে নেপাল সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপাল যখন লন্ডভন্ড হয়ে গেছে তখন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা রাষ্ট্রীয় সফরে দেশের বাহিরে অবস্থান করছিলেন। রোববার দেশে ফিরে এসে তিনি অবস্থার উন্নতির জন্য এবং ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছানোর জন্য সরকারি সহযোগিতা বৃদ্ধির নির্দেশ দেন।

বৈদেশিক সাহায্যের বিষয়ে তিনি বলেন, আমাদের আরো বেশি তাঁবু ও ওষুধ প্রয়োজন। বাড়ি-ঘর ধসে পড়ায় অনেকেই এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। ভারী বৃষ্টিপাতের জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, প্রায় ৭ হাজার হতাহত মানুষকে সুস্থ করে তোলা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা নেপালের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩’শ ৪৯ জন। তিনি আরো বলেন যদি মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছায়, তাহলে এটি ১৯৩৪ সালের হিমালয়ের দূর্যোগ যেখানে সাড়ে ৮ হাজার মানুষ মারা গিয়েছিল সেই ঘটনাকে ছাড়িয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালের ভূমিকম্পভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT