অর্থনীতি

মূল্যস্ফীতির হার কমেছে

মূল্যস্ফীতির হার কমেছে

মে মাসে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি বিগত মাসগুলোর মূল্যস্ফীতি হার নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন।

এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৬ দশমিক তিন দুই। মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক এক নয়ে।

আন্তর্জাতিক বাজারে দাম কম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই মুদ্রাস্ফীতি কমেছে বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী।

বছরের শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে এই অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মনে করেন তিনি।

বিষয়:মূল্যস্ফীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…