চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজ-মাশরাফি ঝড়ে কোনঠাসা আমিরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

মুস্তাফিজ-মাশরাফি ঝড়ে ঘুরে দাঁড়িছে টাইগাররা। মাত্র ১৩৩ রান পুঁজি করে ফিল্ডিং করতে নামা টাইগাররা বোলারদের সফলতায় এশিয়া কাপের এবারের আসরে প্রথম জয়ের পথে হাটছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে মোহাম্মদ মিঠুনের ৪৩ রানের ওপর ভর করে সংযুক্ত আরব আমিরাতেরকে জয়ের জন্য ১৩৪ রানে টার্গেট দিয়েছিলো বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি, মুস্তাফিজ আর মাহমুদুল্লাহের বোলিং ঝড়ে ৬৫ রানে ৮ উইকেট হারিয়ে হারের কাছাকাছি পৌঁছে গেছে আমিরাত।

টাইগারদের মামুলি সংগ্রহ মোকাবিলা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আমিরাত। মুহাম্মদ কালিমকে ফিরিয়ে টাইগারদের শুভ সূচনা এনে দিয়েছেন পেসার আল আমিন হোসেন। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই শূন্য রানেই মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরে তিনি।

Banglabid

রোহান মুস্তাফাকে ফিরিয়ে আমিরাতের ২৪ রানের প্রতিরোধ জুটি ভেঙেছেন টাইগার ক্যাপ্টের মাশরাফি বিন মর্তুজা। কাটার বয় মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৮ রান।

সপ্তম ওভারের প্রথম বলেই সাইমন আনোয়ারকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলেন মাশরাফি। মাহামুদউল্লাহর হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ১ রান।

পরপর দুই বলে মোহাম্মদ শাহজাদ এবং এসপি পাতিলকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন কাটার মুস্তাফিজ। তারা দুজনই মুস্তাফিজের স্লোয়ারে বিভ্রান্ত হন।

Reneta

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে টাইগারদের শুভ সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার।  তাদের ওপেনিং জুটিতে প্রথম ৩২ বলেই তুলে নেয় ৪৬ রান।

এরপরই বিপজ্জনক হয়ে ওঠা সৌম্য সরকারকে ফিরিয়ে আমিরাতের প্রথম সাফল্য এনেদেন মোহম্মদ শাহাজাদ। শাহাজাদের ফুল লেন্থের বল তুলে মারতে গিয়ে আউট সাইড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৪ বল খেলে সৌম্য সংগ্রহ করেন ২৩ রান।

সৌম্যের বিদায়ে উইকেটে আসা সাব্বির রহমান থিতু হওয়া আগেই প্যাভিলিয়নের পথ ধরেন।  ফাহাদ তারিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। রোহান মুস্তাফার বলে ফেরার আগে মিথুনের সঙ্গে ২৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যদিও তার অবদান মাত্র ৬ রান।

রোহান মুস্তফার দ্বিতীয় শিকার মোহম্মদ মিঠুন। ক্যারিয়ারের প্রথম টি২০ অর্ধশত থেকে হাত ছোঁয়া দূরত্বে (৪৭) স্টাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

মিঠুন ফেরার দুই রান বাদেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। মোহাম্মদ নাভেদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪ রান।

১৮ ওভারে পরপর দুই বলে সাকিব এবং নুরুল হাসানকে তুলে নিয়ে বাংলাদেশের রানের চাকা থমকে দেন আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ। তাদের বিদায়ে মাশরাফি ক্রিজে এলেও নাভেদের বলে শূণ্য রানে ফেরেন টাইগার কাণ্ডারি।

শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। মাহামুদউল্লাহ রিয়াদ ৩৫ রানে অপরাজিত থাকেন।
অমিরাতের পক্ষে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন মোহাম্মদ নাভেদ এবং আমজাদ জাভেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT