পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুঁড়িয়ে দেওয়া জয়ে বড় ভূমিকা বোলারদের। ১৩০ রানের মধ্যে পাকিস্তানকে আটকে দেওয়া বাংলাদেশের বোলিং লাইন আপের জন্য অনেক বড় ব্যাপার হলে মুস্তাফিজের অভাবটা ঠিকই অনুভব করেছেন ক্যাপ্টেন ম্যাশ।
তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এলো মুস্তাফিজ প্রসঙ্গ। তিনি বলেন: আমি মুস্তাফিজ খুব মিস করছি। আমার ধারণা মুস্তাফিজ যদি থাকতো তাহলে হয়তো ১০ থেকে ১৫ রান কম হতো।
‘কারণ আজ এমন একটা অবস্থা, ওকে যদি তখন বল দেওয়া হতো অন্তত ১৫ রান কম হতো। আমাদের যখন উইকেট দরকার হয় মুস্তাফিজই সব সময় আসে। আমাদের পুরো টিমই তাকে মিস করছে। আমরা আশাবাদী সে বিশ্বকাপের আগে পরোপুরি সুস্থ হয়ে ওঠবে।’
পাকিস্তান টিমকে ১৩০ রানের মধ্যে আটকে রাখা প্রসঙ্গে তিনি বলেন, পকিস্তানের মতো টিমকে ১৩০’র মধ্যে আটকে রাখা অনেক বড় ব্যাপার ছিলো। যেখানে আমরা নিজেরাও আগে ব্যাট করতে চেয়েছিলাম। কারণ এই উইকেটে আগে ব্যাট করলে বাড়তি সুবিধা পাওয়া যায়।
তবে মুস্তাফিজের অভাবটা বুঝতেই দেননি তাসকিন। পুরো টুর্নামেন্ট জুড়ে সে আনলাকি ছিলো উল্লেখ করে বলেন, মুস্তাফিজ যেটা করে সাধারণত আজ তাসকিন সেটা করে দিয়েছে। ছেলেটা পুরো টুর্নামেন্টেই আনলাকি ছিলো। ওর বলে অনেক গুলা ক্যাচ ড্রপ হয়েছে। বাট ভালো জিনিস যেটা সে মেন্টালি স্ট্রং ছিলো। সে পজিটিভ ছিলো বলেই তার ফল পেয়েছে।





