অধিনায়ক গৌতম গম্ভীরের ৯০ রানের অসাধারণ এক ইনিংসে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান করে তারা। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছিলো সানরাইজার্স হায়দারাবাদ।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা রবিন উথাপ্পা ৩৮ রান করে গম্ভীরকে ভালো সঙ্গ দেন। ৬০ বলে গম্ভীরের ১৩ চার ও ১ ছয়ে সাজানো দৃষ্টিনন্দন ইনিংসটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মুস্তাফিজুর রহমান এবং আশিষ রেড্ডি একটি করে উইকেট লাভ করেন।
এর আগে এউইন মরগান ৪৩ বলে ৫১ এবং নামান ওঝার ২৮ বলে ৩৭ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে হায়দারাবাদ। কলকাতার উমেশ যাদব তিনটি এবং মরনে মরকেল ২টি করে উইকেট লাভ করেন। এছাড়াও এন্ড্রু রাসেলের ঝুলিতে গেছে এক উইকেট।








