উইকেট শিকারীদের তালিকায় শীর্ষ উঠার সুযোগ নিয়ে আজ আবার মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। বিশাখাপত্তমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
হায়দরাবাদ দলের অন্যতম নির্ভরতা মুস্তাফিজুর রহমান। ১৩ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের একজন এই কাটার মাস্টার। তবে তার চেয়ে একটি উইকেট বেশি নিয়েছেন আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন ও মিচেল ম্যাকক্লেঘান। ১৪ উইকেট নিতে আন্দ্রে রাসেল ও মিচেল ম্যাকক্লেঘান খেলেছেন ১০ ম্যাচ। মুস্তাফিজের সমান ৯ ম্যাচে ওয়াটসন নিয়েছেন ১৪টি উইকেট।
মুস্তাফিজের সমান ১৩ উইকেট পেয়েছেন তার সতীর্থ ভুবেনেশ্বর কুমারও। তবে আজই সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার। আগের ম্যাচেই নিজের আইপিল সেরা ১৬ রানে ৩ উইকেট নেন তিনি।

১০ ম্যাচ খেলে পুনে ৩টিতে এবং ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে সানরাইজার্স। আর সুপার জায়ান্টাসদের অবস্থান টেবিলের সাত নম্বরে।








