চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের বোলিং জাদুর মুখে প্রতিপক্ষ মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচের মতো বোলিং জাদু দেখাতে আজ আবার মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্সের তৃতীয় ম্যাচেও বোলিংয়ে বড় ভরসা থাকবেন মুস্তাফিজ। দলের মুখে হাসি ফুটাতেই আজ লড়বেন কাটার মাষ্টার। তাদের সামনে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে মুস্তাফিজ-ওয়ার্নারা।

আইপিএলে ‘দ্য ফিজ’ এর কাটারে কেটে যাচ্ছেন ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানরা তাল সামলাতে না পেরে ভুলুণ্ঠিতও হচ্ছেন। যা দেখা গেছে গত পরশু কেকেআর ও সানরাইজার্সের ম্যাচে।

দুই ম্যাচে সেই কাটারবয় মোস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হয়েছেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ব্যাটসম্যানরা। উড়ে গেল হার্ডহিটার আন্দ্রে রাসেলের স্ট্যাম্প। তারপরও আফসোস। তার দল সানরাইজার্স হায়দরাবাদ এখনো জয়ের মুখ দেখেনি। দুই ম্যাচে দু’টিতেই হার।

Banglabid

আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সাথেই যাত্রা হয়েছে মুস্তাফিজের। প্রথমবার বিদেশী লিগে খেলতে গিয়ে সেই দাপট বজায় রাখেন। আইপিএলে বল হাতে নিজের কাজটি করে যাচ্ছেন ঠিকভাবে। কিন্তু তার দল হারের গণ্ডিতেই আটকা। আজ হায়দরাবাদে প্রথম জয়ের খোঁজে রাজিব গান্ধী স্টেডিয়ামে মুম্বাইকে মোকাবেলা করবে সানরাইজার্স।

মুস্তাফিজের দলটি মাঠের লড়াইয়ের বাইরে ইনজুরির সঙ্গেও লড়ছে। চোটের কারণে যুবরাজ সিং, কেন উইলিয়ামসন ও আশিষ নেহরার মতো ক্রিকেটারেরা সাইডলাইনে বসে আছেন। শেখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নাররাও কিছু করতে পারছেন না। বোলারদের অবস্থা আরো করুণ। মুস্তাফিজ ছাড়া কেউই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারছেন না।

অপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের ব্যাপারে কিছুটা আশাবাদী হতে পারে। প্রথম তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতেছে তারা। পুনের বিপক্ষে হারের পর কলকাতার বিপক্ষে জিতলেও গুজরাটের বিপক্ষে আবার হার। তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে খেলবেন রোহিত শর্মারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT