‘মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্পদ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও। ও সত্যিই খুব দারুণ করছে’-প্রথমবারের মতো মুস্তাফিজের মুখোমুখি হতে যাওয়ার আগে টাইগার এ তরুণ পেসার সম্পর্কে এমনই প্রশংসা বন্যায় ভাসলেন লঙ্কান কান্ডারি লাথিস মালিঙ্গা।
মুস্তাফিজের মতো চমকে দেওয়া অভিষেক ছিলো তারও। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ডাবল হ্যাটট্রিকের (টানা চার বলে চার উইকেট) মালিকও তিনি।
কিন্তু দু’জনের মধ্যে রয়েছে অদ্ভুত মিল। কথা বেশি খরচ করতে চান না। মাঠের বাইশ গজেই যেনো দিতে চান সব উত্তর।
মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের বোলিং আক্রমণেরও প্রশংসা করলেন মালিঙ্গা। তিনি বলেন, বাংলাদেশের অবশ্যই দারুণ একটা বোলিং আক্রমণ আছে। আমরা সেটা ভালো করেই জানি। তবে ওরা ম্যাচে কেমন করে সেটাই আসল। আমরাও ভালো প্রস্তুতি নিচ্ছি।
আমরা জানি ওদের পেস আক্রমণ সামলাতে হলে আমাদের কী করা উচিত। কে বল করছে আমরা সেই নামের দিকে খেয়াল না করে বলটার ওপরে চোখ রাখব।’






