চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের জোড়া ৫

রেজাউল করিম রেজাউল করিম
৭:১৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৫
স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে পর পর দু’ ম্যাচে ৫ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও পরে তার বলেই ফেরত গেছেন রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে যে মুস্তাফিজকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, সেই ধোনিকে স্লোয়ারে প্যাভিলিয়নে ফেরত পাঠান মুস্তাফিজ। পরের বলেই তিনি ক্লিন এলবি করে আশকার প্যাটেলকে ফেরত পাঠিয়েছেন। তবে হ্যাটট্রিক ঠেকান অশ্বিন।

প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পথেও পর পর দুই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ।

Banglabid

ইনিংসের দ্বিতীয় বলেই হিসাবের খাতা খোলার আগে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্যও এনে দেন আগের ম্যাচে ৫ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান।

শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে দারুণভাবে খেলায় ফেরান নাসির হোসেন। বিরাট কোহলির পর শিখর ধাওয়ানকেও ফিরিয়ে দেন এ অফ স্পিনার। ধাওয়ান বাংলাদেশের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরি (৫৩) পেলেও কোহলি করেন মাত্র ২৩ রান ।

এরপর সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ব্যাটিং অর্ডার পরিবর্তন করে চারে নামা অধিনায়ক ধোনি। ৫৩ রানের জুটি গড়ে ভালো কিছু করার আভাসও দিয়েছিলেন তারা। তবে শুরুতে সাফল্য পাওয়া মুস্তাফিজ দ্বিতীয়বারের মতো আক্রমণে এসেই ফিরিয়ে দেন রায়নাকে। ৩৪ রান করে উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

Reneta

মাঝে রুবেল হোসেনের বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আম্বাতি রাইডু।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টিম টাইগার্স। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬

ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

আগস্ট ১৪, ২০২৬

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

আগস্ট ১৪, ২০২৬

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT